শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
সিরাজগঞ্জ ৩ আসনের সাবেক এমপি অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ গ্রেফতার

সিরাজগঞ্জ ৩ আসনের সাবেক এমপি অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ গ্রেফতার

মোঃ জাহাঙ্গীর আলম:

*সিরাজগঞ্জ-৩ আসন থেকে দুই বারের নির্বাচিত আওয়ামী লীগের সাবেক এমপি অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এ সময় তিনি ঢাকার কাঁঠালবাগান এলাকার পদ্মা জেনারেল হাসপাতালে তার চেম্বারে রোগী দেখছিলেন বলে জানা গেছে।

হাসপাতালের একাধিক সূত্র জানায়, সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ১১টায় প্রথমে পদ্মা জেনারেল হাসপাতাল থেকে র‌্যাব সদস্যরা তাকে আটক করে নিয়ে যান।

র‌্যাব-২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাবের একাধিক সূত্র জানিয়েছে, এ মামলাসহ আরো একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
জানা যায়, অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ শিশু সার্জন হিসেবে ঢাকা শিশু হাসপাতালে কর্মজীবন শুরু করেন। পরে তিনি অধ্যাপক পদে উন্নীত হোন। ২০১৮ সালে তিনি শিশু হাসপাতালে পরিচালক পদে নিয়োগ পান এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতৃত্ব দেন।

পাশাপাশি সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের অটিজম বোর্ডের মেম্বার হন। শেখ পরিবারের আশীর্বাদপুষ্ট হওয়ায় ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ আসনের (তাড়াশ-রায়গঞ্জ) সংসদ সদস্য পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। ওই নির্বাচনে প্রচারণা চালানোর সময় বিএনপির প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের গাড়ি বহরে হামলা চালায় একদল সন্ত্রাসী। এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে মদদদাতা হিসেবে আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজকে দায়ী করা হয়।

পরবর্তীতে ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও আব্দুল আজিজ এ আসন থেকে এমপি নির্বাচিত হোন। গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতন হয়। পরবর্তীতে ২০১৮ সালের বিএনপির প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের গাড়ি বহরে হামলার ঘটনায় তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান আসাদ বাদী হয়ে হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনে সাবেক এমপি অধ্যাপক ডা. মো. আজিজসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর থেকে সাবেক এমপি আব্দুল আজিজ আত্মগোপনে চলেযান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com