শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকায় ৬ কর্মচারীকে বরখাস্ত ইসির

অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকায় ৬ কর্মচারীকে বরখাস্ত ইসির

নিজস্ব প্রতিবেদক:

অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় নির্বাচন কমিশন সচিবালয়ের আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাকসেস টু সার্ভিসেসের (আইডিইএ) দ্বিতীয় পর্যায়ের পাঁচ কর্মচারীকে প্রকল্পের চাকুরী হতে বরখাস্ত করেছে নির্বাচন কমিশন(ইসি)।

আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাকসেস টু সার্ভিসেসের (আইডিইএ) দ্বিতীয় পর্যায়ের উপ-প্রকল্প পরিচালক (প্রশাসন)। মেজর মাহমুদুল হাসান তালুকদার স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ থেকে এসব তথ্য জানা যায়।

ইসির কর্মকর্তারা বলেন, অর্থের বিনিময়ে এনআইডি সংশোধন করে দিতেন এ পাঁচ কর্মচারী যার প্রমাণ পেয়েছে কমিশন। এ জন্যই এ পাঁচ কর্মচারীকে চাকুরী থেকে বরখাস্ত করা হয়েছে।

অফিস আদেশ বলা হয়েছে, প্রকল্প কার্যালয়ে কর্মরত কর্মচারীদের বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্র সংশোধন এবং এতদসংক্রান্ত বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে হতে প্রকল্পের চাকুরী হতে অব্যাহতি প্রদান করা হলো।

চাকুরী হারালেন যে ছয় কর্মচারী- অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর মোঃ বুলবুল আহমেদ ও মোঃ সজীব আহমেদ। অফিস সহায়ক মো. নুরুজ্জামাণ, মো. জুলফিকার আলী, সরদার আবুল কালাম পাভেল এবং ডাটা এন্ট্রি অপারেটর মাহবুবুর রহমান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com