মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
সন্ত্রাসীরা যত শক্তিশালীই হোক, রক্ষা পাবে না : ডিবি প্রধান

সন্ত্রাসীরা যত শক্তিশালীই হোক, রক্ষা পাবে না : ডিবি প্রধান

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেছেন, সন্ত্রাসীরা যত শক্তিশালীই হোক, সে যেই হোক, পুলিশের হাত থেকে রক্ষা পাবে না।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১২টায় রাজধানীর গুলশান- ২ নম্বর চত্বরে ঢাকা মহানগর এলাকার রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা তদারকি সংক্রান্ত এক ব্রিফিংয়ে তিনি এই হুঁশিয়ারি দেন।

রেজাউল করিম মল্লিক বলেন, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। নগরবাসীর জীবনযাত্রা স্বাভাবিক রাখতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

অপরাধ নিয়ন্ত্রণে নগরবাসীকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা আইশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করবে, যেকোনো মূল্যে তাদের আইনের আওতায় আনা হবে।

এদিকে, ঢাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোয় চলছে যৌথবাহিনীর কম্বাইন্ড পেট্রোলিং। নিরাপত্তা চৌকি বসিয়ে চালানো হচ্ছে যানবাহনের তল্লাশি। পাশাপাশি, নগরবাসীর নিরাপত্তায় কাজ করছে সেনাবাহিনীর টহল টিম।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com