সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

শিরোনাম :
মুক্তি পেলেন বাউল আবুল সরকার হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ নীলফামারী ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের পাল্টাপাল্টি অভিযোগ তথ্যের অবাধ প্রবাহের সঙ্গে অপতথ্য রোধ সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী বৈঠক ব্যর্থ, তিন ইস্যুতে বিরোধ বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরানের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই মারা গেছেন বগুড়ার এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা লাল কার্ডে সর্বনাশ, আতলেতিকোর কাছে হেরে চাপে বার্সা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জেলা প্রশাসনের অভিযান: ৩ লাখ টাকা জরিমানা লিঙ্গ পরিবর্তন করে এসে দেখে অন্য নারীর সাথে প্রেমিক: বরিশালে চাঞ্চল্যকর অভিযোগ
স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে খালেদা জিয়া

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যের কিছু পরীক্ষা-নিরীক্ষা করার পর ফের কারাগারে নিয়ে যাওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।

স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ শনিবার সকালে খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) নিয়ে আসা হয়। বেলা সাড়ে এগারোটার দিকে তিনি হাসপাতালে পৌঁছান।এরপরে স্বাস্থ্য পরীক্ষা শেষে দুপুর দেড়টার দিকে তাকে বহনকারী গাড়িটি হাসপাতাল থেকে ফের কারাগারের উদ্দেশে রওনা দেয়।

জানা গেছে, খালেদা জিয়ার স্বাস্থ্যের কিছু পরীক্ষা-নিরীক্ষা করা জরুরি বলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৪ সদস্যের মেডিক্যাল বোর্ড একটি সুপারিশ করে। সেই সুপারিশের পরিপ্রেক্ষিতে আজ তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নিয়ে আসার সিন্ধান্ত নেওয়া হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com