মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
পটুয়াখালীর কলাপাড়ায় ডাকাতির চেষ্টাকালে দুই যুবক আটক

পটুয়াখালীর কলাপাড়ায় ডাকাতির চেষ্টাকালে দুই যুবক আটক

বিশেষ প্রতিনিধি,মোঃনুর বাহাদুর রহমান,পটুয়াখালী:

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ডাকাতির চেষ্টার সময় মাকসুদ মজুমদার (৩৯) ও মনির হোসেন (৩৭) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (৯ মার্চ) দিবাগত রাত একটার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবীগঞ্জ গ্রামের সরদার বাড়ি থেকে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে পুলিশ। আটককৃত মনিরের বাড়ি সুলতানগঞ্জ ও মাকসুদের বাড়ি নীলগঞ্জ গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত একটার দিকে দেশীয় অস্ত্র নিয়ে ১০ থেকে ১২ জনের একটি ডাকাতদল সরদার বাড়িতে প্রবেশ করে। এদের মধ্যে মাকসুদ ও মনির, নীল কান্তি সরদারের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় লোকজন টের পেয়ে ৯৯৯ ফোন দেয়। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের আটক করে।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, মাকসুদ মজুমদার নীলগঞ্জ ইউনিয়নের বিভিন্ন চুরি ডাকাতির ঘটনায় পুলিশের সন্দেহের তালিকায় ছিল। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com