মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
গৌরীপুরের সাবেক-বর্তমান দুই চেয়ারম্যান এক সাথে গ্রেফতার

গৌরীপুরের সাবেক-বর্তমান দুই চেয়ারম্যান এক সাথে গ্রেফতার

মোঃ কামরুল হাসান লিটন, স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ)-
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এমএ কাইয়ুম ও সাবেক চেয়ারম্যান ডৌহাখলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল হক সরকারকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ চৌধুরী হত্যাকাণ্ডের ঘটনায় এজাহারভুক্ত আসামি ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ কাইয়ুম। বুধবার ময়মনসিংহের জেলা জজ আদালতে আত্মসমর্পণ করেন। আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

গত ২৭ নভেম্বর উপজেলার ডৌহাখলা উচ্চ বিদ্যালয় মাঠে গাড়ি রাখাকে কেন্দ্র করে বাক-বিতণ্ডার জেরে দুবৃর্ত্তরা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ চৌধুরীর ওপর হামলা চালালে তিনি মারাত্মকভাবে আহত হন।পরে গত ৫ ডিসেম্বর ময়মনসিংহ নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

নিহত সোহাগ উপজেলার ডৌহাখলা ইউনিয়নের বাসাটি গ্রামের আবুল কাশেমের ছেলে।

এ ঘটনায় নিহতের বড় ভাই মাজহারুল ইসলাম চৌধুরী বাদী হয়ে গৌরীপুর থানায় ৮ ডিসেম্বর হত্যা মামলা করেন।

অপরদিকে এ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল হক সরকারকে গ্রেফতার করেছে ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ মার্চ) তাকে আদালতে পাঠানো হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি সহিদুল ইসলাম খান।

তিনি জানান, বুধবার রাতে তাকে ময়মনসিংহের টাউন হল এলাকা থেকে আটক করা হয়েছে। সন্ত্রাসবিরোধী মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

অন্যদিকে বুধবার রাতে গৌরীপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বোকাইনগর ইউনিয়ন পরিষদের সদস্য ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহাব উদ্দিন মেম্বারকে (৫৫) গ্রেফতার করেছে।

বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার ওসি মির্জা মাযহারুল আনোয়ার বলেন, শ্যামগঞ্জের মামলায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com