বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা
রমজানের মধ্যরাতে রাজধানীর স্পা সেন্টারে ৫৪ নারী-পুরুষ, পেলেন কঠিন সাজা

রমজানের মধ্যরাতে রাজধানীর স্পা সেন্টারে ৫৪ নারী-পুরুষ, পেলেন কঠিন সাজা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশানে একটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৫৪ জনকে আটক করে র‍্যাব-১। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (২৩ মার্চ) মধ্যরাতে গুলশান-১-এর আরএম সেন্টারের চতুর্থ তলায় এই অভিযান চালানো হয়। গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত করে র‍্যাবের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, অভিযানে একাধিক নারী কর্মীসহ মোট ৫৪ জনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়।

র‍্যাব-১ সূত্র জানায়, স্পা সেন্টারের আড়ালে সেখানে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা মধ্যরাতে অভিযান চালিয়ে এর সত্যতা পায় এবং ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত জব্দ করে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com