বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা
এনসিপির পক্ষে নরসিংদীতে এড. শিরিন আক্তার শেলি এর গণসংযোগ

এনসিপির পক্ষে নরসিংদীতে এড. শিরিন আক্তার শেলি এর গণসংযোগ

বিশেষ প্রতিনিধি ফালু মিয়া:

জাতীয় নাগরিক পার্টি উত্তরাঞ্চলের সংগঠক ও নরসিংদী জজকোর্টের নারী ও শিশু ট্রাইবুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর এড. শিরিন আক্তার শেলি গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন জাতীয় নাগরিক পার্টির পক্ষে নরসিংদী সদর উপজেলার অন্যতম ও ব্যস্ততম এলাকা শিলমান্দী ইউনিয়ন এর ১ নং ওয়ার্ডের তুলশীপুর, মমটেক্স টেক্সটাইল ও প্রাইমারি স্কুল এলাকায়।

৬ এপ্রিল রোববার সন্ধ্যায় এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) এর পক্ষে তিনি এলাকার দোকান-পাট, বাসা-বাড়িতে গিয়ে এই প্রচারণা পরিচালানা করেন এবং এলাকার মানুষের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। এলাকার জনগণও নতুন রাজনৈতিক দল ও রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আশাবাদ ব্যাক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সংগঠক আওলাদ হোসেন জনি, ওমর ফারুক খান, ব্যংকার শামসুল হক, কবির হোসেন, সাইদুল ইসলাম রাকিব।
আহত ছাত্র নেতা গোলাম রেশাদ তমাল, ছাত্র নেতা ইমতিয়াজ খান বিলাল, ফাহিম ভুইয়া রাজ অভি, কারাবন্দী ছাত্র নেতা রেদোয়ান মোল্লা, ছাত্র প্রতিনিধি, আলাভি খান, তারেক খন্দকার, আশরাফুল ইসলাম তানিম, আবরারুল হক।
নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার ছাত্র প্রতিনিধি রফিকুল ইসলাম সুজনসহ এনসিপি ও এলাকার রাজনৈতিক ব্যক্তিবর্গ।


গণসংযোগকালে এড. শিরিন আক্তার শেলি বলেন, বিপ্লবের পর আমরা বাসায় চলে গিয়েছিলাম; এই সুযোগে নতুন একদল স্বৈরাচার বের হয়েছে। যারা জবর-দখল, জুড়-জবরদস্তি, চাদাবাজি করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাই বাধ্য হয়ে ছাত্ররা নব্য ফ্যাসিবাদের কবল হতে দেশের মানুষকে মুক্তির লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ নাহিদ ইসলাম, আক্তার হোসেন, সারজিস আলমদের তত্ত্বাবধানে নতুন রাজনৈতিক দলের উত্থান হয়েছে। আমরা সেই দলের পক্ষে কাজ করে গণমানুষের মুক্তির জন্য আন্দোলন চালিয়ে যেতে চাই এবং জনগণের সহায়তা পেলে তাদের সেবা করতে চাই।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com