সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
তিন শিক্ষক ও আট শিক্ষার্থী নিয়ে প্রাথমিক বিদ্যালয়

তিন শিক্ষক ও আট শিক্ষার্থী নিয়ে প্রাথমিক বিদ্যালয়

মোঃ শফিকুল ইসলাম (শফিক)
বিশেষ প্রতিনিধি।

পিরোজপুর জেলার কাউখালী উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয় মাত্র ৮ জন শিক্ষার্থী ও ৩ জন শিক্ষক নিয়ে চলছে। পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের জব্দকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে এমন দৃশ্য। শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন থাকা সত্ত্বেও শিক্ষার্থীর সংখ্যার এমন বেহাল দশা।
‎সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়টিতে ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে মাত্র ৮ জন আর তাদের পাঠদানের জন্য বিদ্যালয়টিতে রয়েছেন ৩ জন শিক্ষক। বিদ্যালয়ের কাগজে-কলমে দেখা গেছে, প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে কোনো ছাত্র-ছাত্রী নেই, তৃতীয় শ্রেণিতে দুইজন ছাত্রী, চতুর্থ শ্রেণিতে একজন ছাত্র ও একজন ছাত্রী এবং পঞ্চম শ্রেণিতে দুইজন ছাত্র ও দুইজন ছাত্রী সব মিলিয়ে বিদ্যালয়টিতে কাগজে-কলমে ৮ জন ছাত্র-ছাত্রী রয়েছে।

স্থানীয়রা বলছেন, শিক্ষার্থীদের অনাগ্রহ ও মাদরাসামুখী অভিভাবকদের কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

‎‎এক স্থানীয় বাসিন্দা বলেন, বিদ্যালয়ের শিক্ষকদের আগ্রহ কম। কারণ তারা তো মাস গেলে বেতন পাচ্ছে। তারা বিদ্যালয়ের আশপাশে ছাত্র-ছাত্রীদের ভর্তির ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে না আর মাদরাসাগুলোর শিক্ষকরা প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে ছাত্র-ছাত্রীদের মাদরাসায় ভর্তি করার জন্য তাগিদ দিচ্ছে। এসব কারণেই এ স্কুলে ছাত্র-ছাত্রী নাই।

‎এ ব্যাপারে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপঙ্কর সিকদার বলেন, ভৌগলিক অবস্থা ও যাতায়াত ব্যবস্থা খারাপ থাকার কারণে বিদ্যালয়টিতে ছাত্রছাত্রী কমে যাচ্ছে। আমরা চেষ্টা করছি শিক্ষার মান বজায় রেখে এ সমস্যার সমাধান করতে।

‎স্থানীয় ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু সাইদ বলেন, স্থানীয় পর্যায়ে সচেতনতা বাড়ানো এবং উপযুক্ত পরিকল্পনা গ্রহণ করার পাশাপাশি বিদ্যালয়টির শিক্ষকরা আন্তরিক হলে ছাত্রছাত্রী সংখ্যা বৃদ্ধি পাবে।

‎‎উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিবুর রহমান বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। যে বিদ্যালয়ে ২০ জনের কম শিক্ষার্থী রয়েছে তাদের নিকটতম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমন্বয় করা হবে। এ ব্যাপারে নীতিগতভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

‎‎এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল মোল্লা বলেন বিষয়টি আমার নজরেও এসেছে আমি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি তদন্ত সাপেক্ষে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com