বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
জেলের অকালমৃত্যু: পরিবারের পাশে গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স

জেলের অকালমৃত্যু: পরিবারের পাশে গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স

ডেস্ক রিপোর্ট:

অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর উপজেলা চকরিয়া। কক্সবাজারের চকরিয়া উপজেলার বেশিরভাগ বাসিন্দাই সমুদ্রের ওপর নির্ভরশীল। এখানে বহু মানুষ জীবিকার তাগিদে প্রতিনিয়ত মাছ ধরতে যান। তেমনই একজন পরিশ্রমী জেলে ছিলেন আবুল কাশেম, যিনি পরিবার চালানোর জন্য ঝুঁকি নিয়ে এই পেশা বেছে নিয়েছিলেন।
মাছ ধরার সময় একদিন আবুল কাশেমের জাল পানির নিচে আটকে যান। সেই জাল ছাড়াতে গিয়ে তিনি ডুব দেন। দুর্ভাগ্যজনকভাবে সেই ডুবই হয়ে ওঠে তার জীবনের শেষ অধ্যায়। তার এই অকালমৃত্যু কেবল একজন পরিশ্রমী জেলের জীবনের সমাপ্তি নয়; বরং, একইসাথে একটি পরিবারের স্বাভাবিক জীবনধারায় চরম অস্থিরতা ও গভীর অনিশ্চয়তা হঠাৎ করেই চলে আসে। স্ত্রী ও সন্তান হারিয়ে ফেলেন তাদের একমাত্র আশ্রয় ও ভরসার মানুষটিকে।
তবে, জীবিত অবস্থায় আবুল কাশেম বাংলালিংকের ২৫১ টাকার একটি বান্ডেল প্যাকেজ কিনেছিলেন। ক্ষুদ্র এবং মাঝারি ব্যাবসায়ীদের কথা চিন্তা করে বাংলালিংক এবং গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড একত্রে এই প্যাকেজটি নিয়ে এসেছে। যেখানে এই ক্ষুদ্র এবং মাঝারি ব্যাবসায়ীরা বাংলালিংকের এই প্যাকেজটির টকটাইম সুবিধার পাশাপাশি ইনস্যুরেন্স এর সুবিধাটাও উপভোগ করতে পারবেন। অনেকেই যেখানে এসব অফারকে গুরুত্ব না দিয়ে অবহেলা করেন, সেখানে আবুল কাশেমের এই ছোট অথচ সচেতন সিদ্ধান্ত তার পরিবারের বিপদে বড় সহায় ও আশ্রয় হয়ে ওঠে। বান্ডেল প্যাকেজটির অন্তর্ভুক্ত পলিসিটির আওতায় ৬০ হাজার টাকার জীবন বীমা এবং দুর্ঘটনাজনিত মৃত্যুর জন্য ১ লাখ ৬০ হাজার টাকার জীবন বীমা গ্রহণের সুবিধা ছিলো। আবুল কাশেমের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর পর স্থানীয় জেলে সমিতির সহায়তায় গার্ডিয়ান – এর সাথে যোগাযোগ করা হয় এবং দ্রুত বীমা দাবী নিষ্পত্তির প্রতিশ্রুতি মোতাবেক ১ লাখ ৬০ হাজার টাকা বীমা দাবী নিষ্পত্তি করে প্রতিষ্ঠানটি।
আবুল কাশেমের নেয়া ছোট একটি সিদ্ধান্ত পরবর্তীতে তার পরিবারের জন্য একটি বড় সহায়ে পরিণত হয়। এই টাকা হয়ত একটি শোকসন্তপ্ত পরিবারের কাছে তাদের প্রিয়জনকে ফিরিয়ে দিবে না; কিন্তু, পরিবারটি বিপদের মুহূর্তে কিছুটা হলেও আর্থিক নিরাপত্তা পাবে।
অনিশ্চিত এই জীবনে বিপদের মুহূর্তগুলো পাড়ি দিতে বীমা অতি জরুরি এক বিষয়ে পরিণত হয়েছে। আর এক্ষেত্রে বীমা প্রতিষ্ঠানগুলো মানুষকে সেবা প্রদানের জন্য নিরলস কাজ করে যাচ্ছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com