সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

শিরোনাম :
মুক্তি পেলেন বাউল আবুল সরকার হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ নীলফামারী ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের পাল্টাপাল্টি অভিযোগ তথ্যের অবাধ প্রবাহের সঙ্গে অপতথ্য রোধ সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী বৈঠক ব্যর্থ, তিন ইস্যুতে বিরোধ বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরানের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই মারা গেছেন বগুড়ার এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা লাল কার্ডে সর্বনাশ, আতলেতিকোর কাছে হেরে চাপে বার্সা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জেলা প্রশাসনের অভিযান: ৩ লাখ টাকা জরিমানা লিঙ্গ পরিবর্তন করে এসে দেখে অন্য নারীর সাথে প্রেমিক: বরিশালে চাঞ্চল্যকর অভিযোগ
জার্মানিতে মানুষের ভিড়ে গাড়ি হামলা, নিহত ৪

জার্মানিতে মানুষের ভিড়ে গাড়ি হামলা, নিহত ৪

ভিশন বাংলা ডেস্ক: জার্মানির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর মুনস্টারে পথচারীদের ওপর একটি গাড়ি তুলে দেয়ার পর এ পর্যন্ত অন্তত চার জন নিহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আহত হয়েছে আরও অন্তত তিরিশ জন। তাদের অন্তত ছয়জনের অবস্থা সংকটজনক।

জার্মানির পুলিশ বলছে, যে ভ্যানগাড়ি চালক এই কাজ করেছে, সে ঘটনার পর আত্মহত্যা করে। ঘটনাটিকে একটি ‘হামলা’ হিসেবে উল্লেখ করা হচ্ছে। জার্মান পুলিশ এখনও পর্যন্ত এটিকে ‘সন্ত্রাসবাদী হামলা’ বলে বর্ণনা করেনি।

একটি ছবিতে দেখা যাচ্ছে মুনস্টার শহরের পুরোনো অংশে খোলা আকাশের নীচে একটি রেস্টুরেন্টের মাঝখানে এই গাড়িটি। চারপাশে গাড়িটির ধাক্কায় ভেঙে পড়া টেবিল চেয়ার। পুরো এলাকাটি পুলিশ ঘিরে রেখেছে।

২০১৬ সালে জার্মানির রাজধানী বার্লিনে ক্রিসমাসের মার্কেটে জনতার ভিড়ের মধ্যে একটি ট্রাক তুলে দেয়া হয়েছিল। ওই ঘটনায় নিহত হয়েছিল ১২ জন। ঘটনাটি ঘটিয়েছিল এক তিউনিসিয়ান অভিবাসী আনিস আমরি। জার্মানিতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন জানিয়ে সে ব্যর্থ হয়েছিল। তার সঙ্গে ইসলামী জঙ্গীদের সম্পর্ক ছিল। সূত্র : বিবিসি

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com