শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
সিরিয়ায় হামলায় নিহত ৭০, বেশিরভাগই নারী ও শিশু

সিরিয়ায় হামলায় নিহত ৭০, বেশিরভাগই নারী ও শিশু

ভিশন বাংলা ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে বিদ্রোহীদের শক্তিশালী ঘাঁটি ডুমায় সন্দেহজনক রাসায়নিক হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছে শতাধিক।

বিবিসি জানিয়েছে, ওই এলাকায় কর্মরত উদ্ধারকারী দল এ হামলার তথ্যটি নিশ্চিত করেছে।

শনিবার সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত এলাকায় স্বেচ্ছাসেবী ত্রাণ সংস্থাটি দ্য হোয়াইট হেলমেটস জানিয়েছে, নিহতদের বেশিরভাগ নারী ও শিশু। তবে টুইটার বার্তায় স্বেচ্ছাসেবী সংস্থাটি কিছু গ্রাফিক্স ছবি দিয়ে জানিয়েছে যে ভবনটিতে বিস্ফোরণ হয়েছে তার নিচের অংশে কিছু মৃতদেহ থাকতে পারে। আহতের মধ্যে গুরুতর অবস্থায় ছিল বেশ কয়েকজন এজন্য মৃত্যুর সংখ্যা বাড়ার আশঙ্কা ছিল বলে জানিয়েছেন হোয়াইট হেলমেটস এর প্রধান রায়েদ আল সালাহ।

তিনি বলেন, ক্লোরিন গ্যাস এবং আরও কিছু শক্তিশালী গ্যাস ডুমায় নিক্ষেপ করা হয়েছে। হোয়াইট হেলমেটের স্বেচ্ছাসেবকরা জনগণকে যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করছে। কিন্তু আহতের উদ্ধার করে পায়ে হেঁটে নিরাপদ স্থানে নিয়ে যেতে হচ্ছে কেননা বেশিরভাগ গাড়ি ও পরিসেবা কেন্দ্র এলাকার বাইরে চলে গেছে।

তবে রাসায়নিক হামলার এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে সিরিয়ার সরকারি বাহিনী

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com