বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
শেরপুরের শ্রীবরর্দীতে বন্য হাতি দ্বারা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ 

শেরপুরের শ্রীবরর্দীতে বন্য হাতি দ্বারা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ 

নিজস্ব প্রতিবেদক:
শেরপুরের শ্রীবরদী সীমান্তবর্তী জনপদে খাদ্যের সন্ধানে ভারত থেকে লোকালয়ে নেমে আসা বন্য হাতির দ্বারা ক্ষতিগ্রস্ত ২৩ পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করেছে ময়মনসিংহ বন বিভাগ। বুধবার (১৬ জুলাই) দুপুরে বালিজুরী রেঞ্জ অফিসের উদ্যোগে রেঞ্জ অফিসের রেস্ট হাউস চত্তরে এই অনুদানের চেক প্রদান করা হয়। বালিজুরি রেঞ্জ কর্মকর্তা মো.সুমন মিয়ার  সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৩ টি পরিবারকে ৭ লাখ ৮০ হাজার টাকার চেক তুলে দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ। এসময় বন বিভাগের বালিজুরী সদর বিট কর্মকর্তা আব্দুর রাকিব সহ হাতি দ্বারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য, সামাজিক বনায়নের উপকার ভোগী,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,বন বিভাগের স্টাফ, ইআরটি দলের সদস্য ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। বালিজুরী কর্মকর্তা মো.সুমন মিয়া তার বক্তব্যে বলেন,’মানুষ হাতি দ্বন্দ্ব নিরসনে বন বিভাগ কাজ করে যাচ্ছে,বনে হাতির আবাসস্থল নির্মাণে ইতিমধ্যেই আমরা রাজা পাহাড়ে ৪০ একর জমিতে বাগান নির্মাণ করছি। অত্র পাহাড়ি অঞ্চলের গ্রামবাসীদের জান মালের নিরাপত্তার জন্য বন বিভাগ ও স্বেচ্ছাসেবক টিম প্রতি রাতেই হাতি বিচরণ এলাকায় কাজ করে যাচ্ছে। বনে হাতি দ্বারা কোন ক্ষতিগ্রস্ত পরিবার বন নীতিমালা  অনুসরণ করে আবেদন করলে,তা যাচাই-বাছাই করে অবশ্যই প্রকৃত ক্ষতিগ্রস্তদের বন বিভাগ থেকে অনুদান দেয়া হবে। সীমান্তে বসবাসকারি সকল নাগরিকদের বন আইন মেনে চলার জন্য আহবান করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com