বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে রূপগঞ্জে যুবদলের বিক্ষোভ সমাবেশ

তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে রূপগঞ্জে যুবদলের বিক্ষোভ সমাবেশ

মোঃ আবু কাওছার মিঠু, (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা যুবদল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। গতকাল ১৯জুলাই শনিবার উপজেলার মুড়াপাড়া মঠেরঘাট এলাকা থেকে শুরু হয়ে মুড়াপাড়া বাজারে গিয়ে তারা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম। সভায় বক্তব্য রাখেন যুবদল নেতা সোহেল ভুঁইয়া ও আজিম সরকার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, যারা তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি করছে, তারা দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রু। তারেক রহমান এই দেশের তরুণদের স্বপ্ন। গণতন্ত্রের প্রতিক। তাঁকে নিয়ে কুৎসা রটিয়ে জনগণকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র করছে ক্ষমতাসীনরা। আমরা স্পষ্ট করে দিতে চাই, তারেক রহমানকে নিয়ে কটুক্তি সহ্য করা হবে না। গত ১৭ বছর হামলা মামলার শিকার হয়েছি। স্বৈরাচারের অত্যাচার সহ্য করেও আমরা রাস্তা ছাড়িনি। আন্দোলন সংগ্রাম করে গিয়েছি। শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন বলেই আজকে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। একটা মহল জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু এসব ষড়যন্ত্র করে গণতন্ত্রের আন্দোলন থামানো যাবে না। রূপগঞ্জ যুবদল রাজপথে আছে, থাকবে।
পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-রূপসী-কাঞ্চন সড়কের মুড়াপাড়া এলাকা প্রদক্ষিণ করে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com