সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
বরিশালে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

বরিশালে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: কোটা পদ্ধতির সংস্কারসহ পাঁচ দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে গতকাল রবিবার রাত থেকে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করলেও আজ সোমবার সকাল থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করতে শুরু করেছেন বিএম কলেজ শিক্ষার্থীরাও।

বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করায় বরিশাল থেকে ভোলা, পটুয়াখালী ও বরগুনা রুটসহ নগরীর উত্তর প্রান্তের সড়কগুলোতে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। অপরদিকে, বিএম কলেজের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করায় বরিশাল নগরীর গণপরিবহন বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন বলেন, ‘বরিশাল বিশ্বব্যিালয় ও বিএম কলেজ দুই স্থানেই বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছে।’ তিনি বলেন, ‘জনগণের ভোগান্তি হয় এমন কোনো আন্দোলন করা যাবে না। শান্তিপূর্ণভাবে আন্দোলন করলে পুলিশ তাতে বাধা দেবে না। পরিস্থিতি বুঝে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে।’

বরিশাল-পটুয়াখালী মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন বলেন, ‘রবিবার রাতে তিন ঘণ্টা এবং আজ সোমবার সকাল সাড়ে ৯টার পর থেকেই কীর্তনখোলা নদীর ওপরে শহীদ আব্দুর রব সেনিয়াবাত সেতুসংলগ্ন বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় শিক্ষার্থীরা অবস্থান নেয়। তখন থেকেই চলছে তাদের সড়ক অবরোধ করে বিক্ষোভ। এতে রাস্তার দুই প্রান্তে অসংখ্য যানবাহন আটকে রয়েছে। পুলিশ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। তাই ১০টি রুটে যান চলাচল বন্ধ রয়েছে।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com