বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
পত্নীতলা উপজেলা বিএনপির পরিচিতি ও মতবিনিময় সভা

পত্নীতলা উপজেলা বিএনপির পরিচিতি ও মতবিনিময় সভা

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় পত্নীতলা উপজেলা বিএনপি’র নব নির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ আগস্ট) বিকালে নজিপুর সরদার পাড়া মোড়ে দলীয় কার্যালয় জিয়া ভবনে এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও ৪৭ নওগাঁ -২ আসনের সাবেক এমপি সামসুজ্জোহা খান জোহা, প্রধান বক্তা ছিলেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভীন পলি। অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আক্কাস আলী।
উপজেলা বিএনপির  সভাপতি মোকসেদুল হক সিরি’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক  এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও রমজান আলী সরদার, পৌর বিএনপির সভাপতি  মামুন হোসেন, সাধারণ সম্পাদক বায়েজিদ রায়হান শাহীন  সাংগঠনিক সম্পাদক এ জেড মিজান ।
এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম শেফা, নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টুসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ ।
এ সময় নয়া কমিটির পক্ষ থেকে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। প্রধান অতিথি নতুন কমিটির নেতৃবৃন্দকে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
উল্লেখ্য,গত ১৪ এপ্রিল দীর্ঘ ১১ বছর পর নওগাঁর পত্নীতলায় উপজেলা বিএনপির দ্বি বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। পরে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com