বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
পাবনার ভাঙ্গুড়ায় বেহাল সড়কে চরম দুর্ভোগ

পাবনার ভাঙ্গুড়ায় বেহাল সড়কে চরম দুর্ভোগ

পাবনা প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়া পৌরসভার গুরুত্বপূর্ণ একটি সড়ক- কলেজপাড়া থেকে মাস্টারপাড়া পর্যন্ত প্রায় অর্ধ কিলোমিটার অংশ দীর্ঘদিন ধরে চরম অবহেলার শিকার। সড়কজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত, যা সামান্য বৃষ্টিতেই কাদা-পানিতে পরিণত হয়ে চলাচল সম্পূর্ণ দুর্বিষহ করে তুলছে। প্রথম শ্রেণির পৌরসভা হওয়া সত্ত্বেও এমন ভগ্নদশায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহন চালকরা।
জানা গেছে, এই সড়কটি শুধু ভাঙ্গুড়া পৌরসভার বাসিন্দাদের জন্যই নয়, বরং উপজেলা পরিষদ, থানা, হাটবাজার, হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ, ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ জেলা সদরের সঙ্গে সংযোগ স্থাপনকারী প্রধান রুট। অষ্টমিষা, খানমরিচ ও দিলপাশার ইউনিয়নের হাজার হাজার মানুষ প্রতিদিন এই সড়ক ব্যবহার করেন। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন শিক্ষার্থী, শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ী, রোগী ও সাধারণ মানুষ।
পথচারী মিনু রহমান খান বলেন, এই রাস্তায় হাঁটতে গেলে পা আটকে যায়, পিছলে পড়ে আহত হচ্ছি। স্কুল-কলেজে যেতে খুব কষ্ট হয়।
গাড়ি চালক মধু হোসেন জানান, গর্তে চাকা পড়ে প্রায়ই গাড়ি নষ্ট হচ্ছে। এতে ঝুঁকি যেমন বাড়ছে, তেমনি খরচও বাড়ছে।
স্থানীয়রা অভিযোগ করেন, বছরের পর বছর ধরে কোনো স্থায়ী সংস্কার না হওয়ায় জনজীবনে মারাত্মক প্রভাব পড়ছে। তারা অবিলম্বে সড়কটির পূর্ণাঙ্গ সংস্কারের দাবি জানিয়েছেন।
ভাঙ্গুড়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাজমুন নাহার বলেন, সড়কটির অবস্থা সম্পর্কে আমরা অবগত। জনগণের দুর্ভোগ লাঘবে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং দ্রুত সংস্কার কাজ শুরু হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com