শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
এবার ট্রাম্পের নিরাপত্তা পরিষদের মুখপাত্রের পদত্যাগ

এবার ট্রাম্পের নিরাপত্তা পরিষদের মুখপাত্রের পদত্যাগ

ভিশন বাংলা ডেস্ক: এবার হোয়াইট হাউস ছাড়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র মাইকেল অ্যান্টন। জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা ম্যাকমাস্টারের দায়িত্ব শেষ হওয়ার একদিন পরই পদত্যাগের ঘোষণা দিলেন তিনি।

রবিবার সাংবাদিকদের কাছে হোয়াইট হাউস ছাড়ার ঘোষণা দেন মাইকেল। মার্কিন গণমাধ্যম ফক্স নিউজ এ খবর জানিয়েছে।

ট্রাম্পের সাবেক নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন অ্যান্টনকে নিরাপত্তা পরিষদে নিয়ে আসেন। আর সম্প্রতি বহিস্কৃত হওয়া ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা ম্যাকমাস্টারের মুখপাত্র হিসেবে কাজ করেছেন অ্যান্টন।

প্রশাসনিক দায়িত্ব ছেড়ে হিলসডেল কলেজের কিরবি সেন্টারের ওয়াশিংটন ডিসি শাখায় একজন লেখক ও প্রভাষক হিসেবে যোগ দেবেন বলে জানিয়েছেন অ্যান্টন। তিনি বলেন, আমাকে দেশের জন্য কাজ করার ও তার এজেন্ডা বাস্তবায়নে কাজ করার সুযোগ দেওয়ায় আমি সারাজীবন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কৃতজ্ঞ থাকবো।

ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির একজন কড়া সমর্থক অ্যান্টন। এমন এক ব্যক্তি হোয়াইট হাউস ছাড়লে তা ট্রাম্পের জন্য ক্ষতিই হবে।

ম্যাকমাস্টারের দায়িত্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অ্যান্টন এই পদত্যাগের ঘোষণা দিলেন। শুক্রবার ম্যাকমাস্টারের শেষ কর্মদিবস ছিল। আর সোমবার থেকে জন বোল্টন নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করবেন। এর আগেই অ্যান্টন পদত্যাগের ঘোষণা দিলেন। তবে কবে পদত্যাগ করবেন সে সম্পর্কে নিশ্চিত না করলেও আরও কয়েক সপ্তাহ তিনি হোয়াইট হাউসে থাকবেন বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে হোয়াইট হাউসের প্রেসসচিব সারাহ হুকাবি স্যান্ডার্স বলেন, ‘তার সম্পর্কে ট্রাম্পের ভাল ছাড়া অন্যকিছু বলার নেই। আমি এ পর্যন্ত যত মানুষের সঙ্গে কাজ করেছি তার মধ্যে মাইকেল অ্যান্টন সবচেয়ে স্মার্ট ও সবচেয়ে প্রতিভাবান ব্যক্তি।’

সূত্র: ফক্স নিউজ

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com