ঢাকা    বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

বিএনপি ক্ষমতায় এলে কোটা পদ্ধতির সংস্কার হবে : ফখরুল

 নিজস্ব প্রতিবেদক: বিএনপি ক্ষমতায় এসে সরকার গঠন করলে মুক্তিযোদ্ধা, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর কোটা রেখে বাকি কোটা তুলে দেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
 ফখরুল বলেন, ‘মেধার প্রকৃত মূল্যায়ণ করার লক্ষ্যে ভিশন-২০৩০ অনুযায়ী নিয়োগ পরীক্ষার সংস্কার করা হবে।’
তিনি বলেন, ‘কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের যৌক্তিক আন্দোলন সম্পর্কে আমরা অবহিত। বিদ্যমান কোটাপদ্ধতি সম্পর্কে আমরা উৎকণ্ঠিত। বিনা উসকানিতে পুলিশ আন্দোলনকারীদের ওপর যে হামলা চালিয়েছে আমরা তার নিন্দা জানাই। পাশাপাশি পুলিশের হামলায় আহতদের আশু সুস্থতা কামনা করছি। যারা পুলিশের হাতে আটক হয়েছেন আমরা তাদের অবিলম্বে মুক্তির দাবি জানাচ্ছি।’ ফখরুল আরও বলেন, ‘গণতান্ত্রিক পদ্ধতির প্রতি এই সরকারের বিন্দুমাত্র কোনো শ্রদ্ধা নেই। গত এক দশকে বহুবার এই সরকার তার প্রমাণ দিয়েছে। তাদের হাতে দেশ ও দেশের জনগণ অন্যায়-অবিচারের শিকার।’ সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, এই সরকার সমবেত মানুষের কণ্ঠস্বরকে ভয় পায়। জনগণের যৌক্তিক দাবিতে দমন করার জন্য তারা দমন-পীড়নের আশ্রয় নিয়েছে। এরকম অবস্থার অবসান হওয়া জরুরি। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্চর চন্দ্র রায়, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান উপস্থিত ছিলেন।

ভিশন বাংলা ২৪

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

বিএনপি ক্ষমতায় এলে কোটা পদ্ধতির সংস্কার হবে : ফখরুল

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০১৮

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত