বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব
অবশেষে বিতর্কিত শিক্ষা অফিসার সালামের বদলীর আদেশ: মিষ্টি বিতরণ

অবশেষে বিতর্কিত শিক্ষা অফিসার সালামের বদলীর আদেশ: মিষ্টি বিতরণ

স্টাফ রিপোর্টার:

অবশেষে  গাজীপুর সদর উপজেলা শিক্ষা অফিসার আব্দুস সালমকে চাঁদপুরের মতলব উপজেলায় ব‍দলী করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

১৮ আগস্ট সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশাসন-১ এর সহকারি পরিচালক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত চিঠি সূত্রে বদলীর খবর নিশ্চিত  হওয়া গেছে।

শিক্ষা অফিসার আব্দুস সালামের বদলীর খবরে গাজীপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায়  শিক্ষককেরা মিষ্টি বিতরণ করতে দেখা গেছে।

শিক্ষা অফিসার আব্দুস সালাম  চলতি বছরের  ১২ই জানুয়ারি  গাজীপুর সদর উপজেলায়  প্রাথমিক শিক্ষা অফিসার যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি বিতর্কিত কর্মকান্ডে আলোচনা সমালোচনা সৃষ্টি করেন। তার বিরুদ্ধে বিনা মূল্যের বই বিতরণে অনিয়ম, শিক্ষকদের কটুক্তি, স্কুল নিবন্ধনে মোটা অঙ্কের ঘুস গ্রহণ, শিক্ষক নেতাদের নামে মিথ্যা মামলা, বিধি বহির্ভূত শিক্ষক বদলী, সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের বরাদ্দ থেকে কমিশন গ্রহণ সহ অসংখ্য অভিযোগ।তার অপকর্মে ফুঁসে ওঠে গাজীপুরের শিক্ষক সমাজ। অনিয়মের বিরুদ্ধে দৈনিক বাংলাভৃমি, গ্রামবাংলানিউজ সহ অসংখ্য জাতীয় দৈনিকে ও টিভিতে নিউজ হয় শিক্ষা অফিসার এর অনিয়মের বিরুদ্ধে।
এসকল  অভিযোগ আমলে নিয়ে একাধিকবার  তদন্ত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

জানা যায় আব্দুস সালামকে এর আগে  দুর্নীতির দায়ে ১৭ বার বদলী সহ তার গ্রেড অবনম করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তার বিরুদ্ধে ৩ টি বিভাগীয় মামলা চলমান আছে।

আব্দুস সালামের বদলীর প্রতিক্রিয়ায় গাজীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি মোছাদ্দিকুর রহমান বলেন, একজন দুর্নীতিবাজেকে বদলী কোন সমাধান নয় তাকে শাস্তি দিতে হবে। আমরা আব্দুস সালামের দুর্নীতির বিরুদ্ধে উচ্চ আদালতে গিয়েছি আশা করছি সালামের দৃষ্টান্তমূলক শাস্ত হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com