ঢাকা    শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

রাঙামাটিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান

 রাঙামাটি প্রতিনিধি:
৩৩৪ কোটি টাকা ব্যয়ে কাপ্তাই হ্রদের পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নে অনিয়মসহ নানান অভিযোগে রাঙামাটিতে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় দুদক রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেনের নেতৃত্বে দুদকের একটি দল অভিযান পরিচালনা করে।
অভিযানে দুদক কর্মকর্তারা এডিবির অর্থায়নে ৩৩৪ কোটি টাকা ব্যয়ে কাপ্তাই হ্রদের পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নে কার্যাদেশ না মেনে নিম্নমানের কাজের অভিযোগ নিয়ে তদন্ত করেন। এসময় দুদক জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের টেন্ডার প্রক্রিয়াসহ বিভিন্ন নথিপত্র তলব করে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের রাঙামাটি জেলার নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া ফাইলপত্র ঘেঁটে দেখান। এসময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সুব্রত বড়ুয়া, দুদক রাঙামাটি জেলা সমন্বিত কার্যালয়ের উপ সহকারী পরিচালক সওয়ার হোসেন, বোরহান উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

ভিশন বাংলা ২৪

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

রাঙামাটিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৫

featured Image
 রাঙামাটি প্রতিনিধি:
৩৩৪ কোটি টাকা ব্যয়ে কাপ্তাই হ্রদের পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নে অনিয়মসহ নানান অভিযোগে রাঙামাটিতে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় দুদক রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেনের নেতৃত্বে দুদকের একটি দল অভিযান পরিচালনা করে।
অভিযানে দুদক কর্মকর্তারা এডিবির অর্থায়নে ৩৩৪ কোটি টাকা ব্যয়ে কাপ্তাই হ্রদের পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নে কার্যাদেশ না মেনে নিম্নমানের কাজের অভিযোগ নিয়ে তদন্ত করেন। এসময় দুদক জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের টেন্ডার প্রক্রিয়াসহ বিভিন্ন নথিপত্র তলব করে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের রাঙামাটি জেলার নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া ফাইলপত্র ঘেঁটে দেখান। এসময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সুব্রত বড়ুয়া, দুদক রাঙামাটি জেলা সমন্বিত কার্যালয়ের উপ সহকারী পরিচালক সওয়ার হোসেন, বোরহান উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত