ঢাকা    শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ভাঙ্গারি ব্যবসায়ী নিহত

 ফালু মিয়া, বিশেষ  প্রতিনিধি

নরসিংদীতে বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারানো একটি বাসের চাপায় আজিজুর রহমান (৪৫) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ী নিহত হয়েছেন।

শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী সদর উপজেলার বাঘহাটা জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজিজুর রহমান গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার উজান গোসাগারি গ্রামের বাসিন্দা। তিনি পরিবারসহ নরসিংদীর বাঘহাটা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ জানায়, একটি বাস ও কাভার্ড ভ্যানের মধ্যে সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে অবস্থানরত আজিজুর রহমানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই বাস ও কাভার্ড ভ্যানের চালকরা পালিয়ে যায়। পরে ইটাখোলা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ইটাখোলা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে এবং পলাতক চালকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় নিহতের স্ত্রী মঞ্জিলা বেগম একটি মামলা দায়ের করেছেন।

ভিশন বাংলা ২৪

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ভাঙ্গারি ব্যবসায়ী নিহত

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

নরসিংদীতে বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারানো একটি বাসের চাপায় আজিজুর রহমান (৪৫) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ী নিহত হয়েছেন।

শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী সদর উপজেলার বাঘহাটা জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজিজুর রহমান গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার উজান গোসাগারি গ্রামের বাসিন্দা। তিনি পরিবারসহ নরসিংদীর বাঘহাটা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ জানায়, একটি বাস ও কাভার্ড ভ্যানের মধ্যে সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে অবস্থানরত আজিজুর রহমানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই বাস ও কাভার্ড ভ্যানের চালকরা পালিয়ে যায়। পরে ইটাখোলা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ইটাখোলা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে এবং পলাতক চালকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় নিহতের স্ত্রী মঞ্জিলা বেগম একটি মামলা দায়ের করেছেন।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত