ঢাকা    সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু

সজীব হাসান
সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি

বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু

বগুড়া সিটি করপোরেশনের নামফলক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মাধ্যমে বগুড়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো। আজ থেকে পৌরসভার পরিবর্তে নতুন পরিচয় পেল বগুড়াবাসী। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজ বগুড়াবাসীর খুশির দিন। শহরটি আনুষ্ঠানিকভাবে সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরু করল। সোমবার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে বগুড়া সিটি করপোরেশনের নামফলক উন্মোচন করে নেতাকর্মী ও জনগণের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, আজ থেকে শহরের রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। নিজের ঘর নিজেদের পরিচ্ছন্ন রাখতে হবে, বগুড়া শহরকে মডেল টাউন হিসেবে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী বলেন, সিটি করপোরেশনের যেসব সুযোগ-সুবিধা থাকে সে কাজগুলো ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত করার চেষ্টা করেছিলাম আমরা। এখনও কিছু কাজ বাকি আছে। এর আগে তিনি আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধনসহ জজ আদালতে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করেন। জানা গেছে, এরপর জেলার গাবতলীর বাগবাড়ীর উদ্দেশে রওনা হয়ে পৌনে ১টায় জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন। বিকেল ৪টায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। জনসভা শেষে বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন এবং বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন।

ভিশন বাংলা ২৪

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত