ঢাকা    শুক্রবার, ০১ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

মাদক-চাঁদাবাজি থেকে খুনী: ঢাকার ‘লেডি ডন’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: মাদক সম্রাজ্ঞী ও জুলাই আন্দোলনের একাধিক হত্যা মামলার আসামি স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন মাটিকাটা এলাকার ৫৯৭ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাতেই গুলশান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার সহকারী কমিশনার (এসি) তারিক লতিফ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, জুলাই হত্যা মামলার এজাহারনামীয় আসামি স্বপ্না আক্তারকে যৌথ বাহিনী গ্রেপ্তার করে গুলশান থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। জানা গেছে, গুলশান থানার একটি জুলাই হত্যা মামলার ৬২ নম্বর আসামি স্বপ্না। আওয়ামী লীগের পতনের পরও প্রকাশ্যে ঘুরে বেড়াতেন স্বপ্না। স্বপ্না আক্তার ক্যান্টনমেন্ট থানার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। তার বিরুদ্ধে হত্যা, মাদক, জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এলাকায় সে মাদক সম্রাজ্ঞী হিসেবে বহুল পরিচিত। আওয়ামী লীগ আমলে অবৈধ পথে বিপুল সম্পদের মালিক হয়েছেন। ক্যান্টনমেন্ট এলাকায় নারী ও পুরুষদের নিয়ে তার দুটি বাহিনী রয়েছে। আওয়ামী লীগ আমলে দলীয় প্রভাব খাটিয়ে শিল্পপতিদের জিম্মি করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, কুমিল্লার দেবিদ্বারের সাবেক এমপি আওয়ামী লীগ নেতা রাজী মোহাম্মদ ফখরুলের ঘনিষ্ঠ বান্ধবী হিসেবে পরিচিত এই স্বপ্না আক্তার। রাজধানীর মাটিকাটা এলাকায় ফখরুলের সম্পদ রক্ষার দায়িত্বে ছিলেন তিনি। ফখরুলের মালিকানাধীন জায়গায় একটি হোটেলও বানিয়েছেন স্বপ্না। গত ১৬ বছরে ফখরুলসহ স্থানীয় আওয়ামী লীগের বিতর্কিত নেতাকর্মীদের সঙ্গে সখ্যতা গড়ে লেডি ডন হয়ে ওঠে স্বপ্না আক্তার। জমি দখল, মাদক ব্যবসা, চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে মাটিকাটা এলাকায় স্বপ্নার আছে নিজস্ব অস্ত্রধারী গ্যাং।

ভিশন বাংলা ২৪

শুক্রবার, ০১ মে ২০২৬

মাদক-চাঁদাবাজি থেকে খুনী: ঢাকার ‘লেডি ডন’ গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৫

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত