সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
কৃষিমন্ত্রীকে বক্তব্য প্রত্যাহারের আল্টিমেটাম

কৃষিমন্ত্রীকে বক্তব্য প্রত্যাহারের আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক: আজ বিকাল ৫টার মধ্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী তাঁর গতকালের দেওয়া বক্তব্য প্রত্যাহার না করলে বিকেল ৫টার পর সারা দেশ অচল করে দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সাধারণ ছাত্র সংগ্রাম অধিকার সংরক্ষণ পরিষদ।

আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে সামনে এক সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান।

নতুন কমিটির বিষয়ে তিনি বলেন, যারা নতুন কমিটি করেছে তারা স্বার্থ হাসিলের জন্যই এ কমিটি করেছে। আমাদের ব্যানার ব্যাতীত কেউ যদি অন্য ব্যানারে আন্দোলন করে তাদের আমরা প্রতিহত করব।

উল্লেখ্য, আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী গতকাল (সোমবার) জাতীয় সংসদে কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলেছিলেন। কৃষিমন্ত্রীর ওই বক্তব্যের প্রতিবাদে আজ এ ঘোষণা দেয় তারা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com