রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো
তামিমকে সামনে রেখে সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে: ক্রীড়া উপদেষ্টা

তামিমকে সামনে রেখে সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে: ক্রীড়া উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হবে ৬ অক্টোবর। সেই নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই চলছে পাল্টাপাল্টি বক্তব্য। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল রোববার (২১ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে বলেছেন, সরকারের উধ্বর্তন মহল থেকেও নাকি বিসিবি নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। তার সেই অভিযোগের জবাবে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দাবি করেছেন, নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করছে না।

বেসরকারী টেলিভিশনে এক সাক্ষাৎকারে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, নির্বাচনকে ঘিরে বেশ কিছু বিষয়ে তামিমকে সামনে রেখে সুবিধা আদায় করতে চাইছে একটা পক্ষ। তামিমকে সামনে রেখে সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।

জেলা, বিভাগ ও ক্লাব সংগঠকদের একটি পক্ষ গতকাল একটি সংবাদ সম্মেলন করেছেন। সেখানে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সেই সংবাদ সম্মেলনেই অভিযোগ উঠেছে, বর্তমান সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কিংবা জাতীয় ক্রীড়া পরিষদ বিভিন্ন রকম চিঠি দিয়ে বিসিবিকে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে।

সেই অভিযোগের জবাবে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেছেন, ‘সরকারের রুটিন কার্যক্রমকে যদি আপনি হস্তক্ষেপ বলেন, তাহলে আগে বুঝতে হবে যে সরকারের কতটুকু এখতিয়ার আছে। যদি এখতিয়ারের বাইরে কোথাও কিছু করেন, সেটাকে আপনি বলতে পারেন যে অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে এবং আপনি প্রয়োজনে আইনি ব্যবস্থা নিতে পারেন। প্রয়োজনে আপনি আইসিসিকে বলতে পারেন যে এখানে গাইডলাইন ভঙ্গ করা হচ্ছে।’

আসিফ মাহমুদ আরও বলেন, ‘আমাদের অধীনস্থ যে কারও সঙ্গে আমি কথা বলতেই পারি। আমার সচিব তার সঙ্গে কথা বলতেই পারে। এটা সরকারের খুবই রুটিন কার্যক্রম। এটা তো আপনি বলতে পারেন না যে হস্তক্ষেপ।’

আসিফ মাহমুদ উল্টো অভিযোগ করে বলেন, ‘তামিম ভাইয়ের পক্ষে লোকজন গিয়ে মানুষজনকে অপহরণ করছে ক্লাবের কাউন্সিলরশিপ দখল করার জন্য। তারপর তামিম ভাইয়ের পক্ষে বুলবুল ভাইকে ফোন দিয়ে বলা হলো, আপনি নির্বাচন থেকে সরে যান, আপনাকে আমরা সিইও বানাই। এগুলোকে তাহলে কী বলবেন? এগুলো তো সন্ত্রাসী কার্যক্রম এবং সেটা করা হচ্ছে তামিম ইকবালের মতো একজন ক্রিকেটারকে সামনে রেখে। তার ব্যানারটাকে সামনে রেখে এটা করা হচ্ছে। এটা আমি জানি না উনি কতটুকু বুঝতে পারছেন যে সন্ত্রাসী কার্যক্রমগুলো ওনাকে সামনে রেখে করা হচ্ছে।’

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার চাওয়া, নির্বাচন যেন শতভাগ সুষ্ঠ হয়। ‘আমার ফেবারিট ক্রিকেটার হিসেবে তামিম ইকবাল যদি বাংলাদেশের ফ্যানদের প্রতিনিধি হয়ে নির্বাচন করতেন, তাহলে হয়তো আমি বেশি খুশি হতাম, একটা রাজনৈতিক দলের হয়ে নয়।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com