সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
মুক্তি পেলেন বাউল আবুল সরকার হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ নীলফামারী ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের পাল্টাপাল্টি অভিযোগ তথ্যের অবাধ প্রবাহের সঙ্গে অপতথ্য রোধ সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী বৈঠক ব্যর্থ, তিন ইস্যুতে বিরোধ বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরানের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই মারা গেছেন বগুড়ার এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা লাল কার্ডে সর্বনাশ, আতলেতিকোর কাছে হেরে চাপে বার্সা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জেলা প্রশাসনের অভিযান: ৩ লাখ টাকা জরিমানা লিঙ্গ পরিবর্তন করে এসে দেখে অন্য নারীর সাথে প্রেমিক: বরিশালে চাঞ্চল্যকর অভিযোগ
ধামরাইয়ে চলন্ত বাসে ধর্ষণ : চালকসহ ৫ জন রিমান্ডে

ধামরাইয়ে চলন্ত বাসে ধর্ষণ : চালকসহ ৫ জন রিমান্ডে

ঢাকার ধামরাইয়ে চলন্ত বাসে এক পোশাক শ্রমিককে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার বাসচালক বাবু মল্লিকসহ ৫ আসামিকে জিজ্ঞাবাদের ৩ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

 আজ মঙ্গলবার আসামিদের বিরুদ্ধে চাওয়া ৭ দিনের রিমান্ডের আবেদনের শুনানি শেষে ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আতিকুল ইসলাম এ আদেশ দেন।

এই মামলার আসামিরা হলেন ‘যাত্রীসেবা’ বাসের চালক বাবু মল্লিক, তার সহকারী বলরাম দাস, আবদুল আজিজ সোহেল ও মকবুল হোসেন।

আগের দিন ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে সুষ্ঠু তদন্তের জন্য তাদের ৭ দিনের হেফাজতে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ধামরাই থানার পরিদর্শক মো. জাকারিয়া।

সেই সঙ্গে ধর্ষিত পোশাক শ্রমিক জ্যেষ্ঠ বিচারকি হাকিম মনিকা খানের খাস কামরায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় ঘটনার বিবরণ তুলে ধরে জবানবন্দি দেন।

রবিবার রাত ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের কচমচ এলাকায় চলন্ত বাসটি থামিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার ওই পোশাক শ্রমিককে উদ্ধারের পাশাপাশি চালকসহ ৫ জনকে গ্রেফতার করে পুলিশ।

রবিবার রাতে কারখানায় কাজ শেষে ধামরাইয়ের ইসলামপুর থেকে ‘যাত্রীসেবা’ নামের লোকাল বাসটিতে ওঠেন ওই পোশাক শ্রমিক। বাসটি ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ওই পাঁচজন ছাড়া সবাই নেমে যায়। এর পর বাসের হেলপার দরজা বন্ধ করলে চালক বাসটি মহাসড়কে উদ্দেশ্যবিহীনভাবে চালাতে শুরু করে। এর মধ্যেই তারা ৫ জন পালাক্রমে ওই নারীকে ধর্ষণ করে। ওই নারীর চিৎকার শুনে একটি পেট্রোল পাম্পের কর্মীরা ধামরাই থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশের ৪টি পৃথক দল বাসটি ধাওয়া করে বাসটিকে কচমচ এলাকায় ধরে ফেলে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com