ঢাকা    সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

ইসলামী ব্যাংকের অফিশিয়াল ফেসবুক পেজ হ্যাকড

ইসলামী ব্যাংক বাংলাদেশের অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) ভোর ৫টা ৪২ মিনিটে ব্যাংকের পেজ থেকেই হ্যাকার গ্রুপ বিষয়টি নিশ্চিত করে একটি পোস্ট দেয়। পেজটি ঘুরে দেখা যায়, নাম পরিবর্তন করা হয়নি। তবে প্রোফাইল ও কাভার ফটো বদলে হ্যাকার গ্রুপের ছবি ব্যবহার করা হয়েছে। হ্যাকার গ্রুপ একটি পোস্টে লিখেছে, ‘পেজটি এমএস ৪৭০এক্স দ্বারা হ্যাকড করা হয়েছে।’ এর পর ধারাবাহিকভাবে আরও কয়েকটি পোস্ট দেওয়া হয় পেজটি থেকে। হ্যাকার গ্রুপ দাবি করেছে, ব্যাংকের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে এবং খুব শিগগিরই তাদের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে সাইবার আক্রমণ চালানো হবে। বার্তায় ‘Team MS 47OX’-এর নামও উল্লেখ করা হয়েছে। এদিকে এ ঘটনার পর ব্যাংকের গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। কেউ কেউ জানিয়েছেন, ওই সময় ব্যাংকের ফেসবুক পেজে অস্বাভাবিক কিছু পোস্ট দেখা গেছে। তবে এ ঘটনায় ব্যাংকের অনলাইন সেবা ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা এখনও পরিষ্কার নয়।

ভিশন বাংলা ২৪

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ইসলামী ব্যাংকের অফিশিয়াল ফেসবুক পেজ হ্যাকড

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৫

featured Image
ইসলামী ব্যাংক বাংলাদেশের অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) ভোর ৫টা ৪২ মিনিটে ব্যাংকের পেজ থেকেই হ্যাকার গ্রুপ বিষয়টি নিশ্চিত করে একটি পোস্ট দেয়। পেজটি ঘুরে দেখা যায়, নাম পরিবর্তন করা হয়নি। তবে প্রোফাইল ও কাভার ফটো বদলে হ্যাকার গ্রুপের ছবি ব্যবহার করা হয়েছে। হ্যাকার গ্রুপ একটি পোস্টে লিখেছে, ‘পেজটি এমএস ৪৭০এক্স দ্বারা হ্যাকড করা হয়েছে।’ এর পর ধারাবাহিকভাবে আরও কয়েকটি পোস্ট দেওয়া হয় পেজটি থেকে। হ্যাকার গ্রুপ দাবি করেছে, ব্যাংকের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে এবং খুব শিগগিরই তাদের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে সাইবার আক্রমণ চালানো হবে। বার্তায় ‘Team MS 47OX’-এর নামও উল্লেখ করা হয়েছে। এদিকে এ ঘটনার পর ব্যাংকের গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। কেউ কেউ জানিয়েছেন, ওই সময় ব্যাংকের ফেসবুক পেজে অস্বাভাবিক কিছু পোস্ট দেখা গেছে। তবে এ ঘটনায় ব্যাংকের অনলাইন সেবা ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা এখনও পরিষ্কার নয়।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত