ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ভিশন বাংলা ২৪

রোবট যখন শুধু ভাববে না, কাজও করবে

সরকার হুমায়ুন
সরকার হুমায়ুন

রোবট যখন শুধু ভাববে না, কাজও করবে

একদিন সকালে ঘুম থেকে উঠে যদি দেখেন— আপনার ঘরের দরজা খুলে দিচ্ছে একটি রোবট। সে টেবিল থেকে তোমার অফিসব্যাগ তুলে দিচ্ছে, সবকিছু গুছিয়ে দিচ্ছে, এমনকি রান্নাঘর থেকে পানির বোতলও এনে দিচ্ছে!

এটা কি রূপকথার গল্প? না, বিজ্ঞানীরা এমন রোবট তৈরির চেষ্টা করছেন, যারা শুধু কথা বলতে বা প্রশ্নের উত্তর দিতে পারবে না, বাস্তব পৃথিবীতে নিজের শরীর দিয়ে কাজও করতে পারবে। এই নতুন প্রযুক্তিকে বলা হচ্ছে ফিজিক্যাল এআই ।

এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে আমরা যতটুকু জানি- কম্পিউটারকে যখন এমনভাবে তৈরি করা হয়, যাতে সে মানুষের মতো তথ্য বুঝতে, চিন্তা করতে বা সিদ্ধান্ত নিতে পারে, তখন তাকে এআই বলা হয়।

কিন্তু একটি কম্পিউটার শুধু চিন্তা করলেই তো হবে না! যদি তাকে বলা হয়, “টেবিলের ওপরের কাপটি আমাকে এনে দাও”, তাহলে তাকে কাপটি দেখতে, কাছে যেতে, হাত বাড়াতে এবং কাপটি ধরতে হবে।

ফিজিক্যাল এআই হলো এমন বুদ্ধিমান প্রযুক্তি, যার সঙ্গে রোবটের শরীর যুক্ত থাকে। রোবটের চোখের মতো ক্যামেরা থাকে, কান বা স্পর্শের মতো সেন্সর থাকে। আর হাত-পা চালানোর জন্য থাকে মোটর।

অর্থাৎ, এআই হলো রোবটের মস্তিষ্ক, আর রোবটের শরীর হলো তার কাজ করার মাধ্যম।

মানুষের মতো রোবট:

টেসলা ‘অপটিমাস’ নামে একটি মানবাকৃতির রোবট তৈরি করছে। এটি মানুষের মতো দুই পায়ে হাঁটতে এবং দুই হাতে কাজ করতে পারে।

তবে এমন রোবট তৈরি করা মোটেই সহজ নয়। মানুষের হাত দিয়ে আমরা খুব সহজেই একটি কলম ধরতে পারি, আবার একটি ডিমও না ভেঙে ধরতে পারি। রোবটকে এই সূক্ষ্ম কাজ শেখানো কঠিন।

রোবটকে আরও অনেক কিছু শিখতে হবে—কীভাবে হাঁটতে হয়, কীভাবে ভারী জিনিস তুলতে হয়, কীভাবে মানুষের সামনে এলে থামতে হয় এবং কীভাবে নিরাপদে কাজ করতে হয়।

ভবিষ্যতের বন্ধু?

ভবিষ্যতে রোবট হয়তো কারখানায় কাজ করবে, গুদামে বাক্স বহন করবে, কৃষকের কাজে সাহায্য করবে কিংবা বয়স্ক মানুষকে দৈনন্দিন কাজে সহায়তা করবে।

হয়তো কোনোদিন আপনার বাড়িতেও এমন একটি রোবট থাকবে। সে আপনার খেলনা গুছিয়ে দিতে পারে, বই এনে দিতে পারে কিংবা বলতে পারে, “আপনার অফিসে যাওয়ার সময় হয়েছে!”

তবে মনে রাখতে হবে, রোবট মানুষের জায়গা পুরোপুরি নেবে কি না, তা এখনই বলা যায় না। বিজ্ঞানীরা এখনও রোবটকে আরও নিরাপদ, শক্তিশালী ও বুদ্ধিমান করার চেষ্টা করছেন।

আজকের কম্পিউটার যদি হয় এআইয়ের মস্তিষ্ক, তাহলে আগামী দিনের রোবট হতে পারে তার হাত-পা।

আর সেই দিন এআই শুধু আমাদের সঙ্গে কথা বলবে না—

হয়তো আমাদের পাশে দাঁড়িয়ে কাজও করবে!

=========

সরকার হুমায়ুন 

বিজে টাওয়ার, ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট।

ভিশন বাংলা ২৪

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

রোবট যখন শুধু ভাববে না, কাজও করবে

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত