ঢাকা    সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

বাইশফাঁড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বিজিবি সদস্যের পা বিচ্ছিন্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এক বিজিবি সদস্যের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। রবিবার (১২ অক্টোবর) সকালে কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধীনে থাকা বাইশফাঁড়ি সীমান্তে বিজিবির একটি টহল দল ৪০ ও ৪১ নম্বর পিলারের মাঝামাঝি অবস্থানে গেলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার ওই বিজিবি সদস্যের নাম মোহাম্মদ আকতার। তিনি বাইশফাঁড়ির ক্যাম্পের নায়েক। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলটি বর্তমানে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে থাকা অংজান ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকা। ধারণা করা হচ্ছে, ওই এলাকায় পূর্বে আরাকান আর্মির সদস্যদের পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। গোয়েন্দা সূত্র জানায়, সীমান্তে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বিজিবি টহল জোরদার রয়েছে। তারই অংশ হিসেবে বাইশফাঁড়ি সীমান্ত দিয়ে বিজিবির একটি দল সীমান্ত পিলার ৪০ ও ৪১-এর পিলারের মাঝামাঝি টহলরত অবস্থায় মাইন বিস্ফোরণ ঘটলে বাইশফাঁড়ির নায়েক আকতার আহত হয়। অহত বিজিবির সদস্যকে প্রাথমিকভাবে উদ্ধার করে দ্রুত রামু সিএমএইচে চিকিৎসার জন্য নেওয়া হয়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, এ ঘটনা সম্পর্কে আমি শুনেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সীমান্তজুড়ে মিয়ানমারে চলমান সশস্ত্র সংঘাত, আরাকান আর্মির নিয়ন্ত্রণ এবং স্থাপন করা মাইন ফাঁদের কারণে সংশ্লিষ্ট এলাকার জনজীবন ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ ঘটনায় সীমান্তে নিরাপত্তা জোরদার এবং অনুপ্রবেশ বন্ধে কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ভিশন বাংলা ২৪

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

বাইশফাঁড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বিজিবি সদস্যের পা বিচ্ছিন্ন

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৫

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত