ঢাকা    সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

বিচ্ছেদের গুঞ্জনে মুখ খুললেন চিত্রনায়িকা পূর্ণিমা

চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা ও তার স্বামী আশফাকুর রহমান রবিনকে নিয়ে খুব একটা গুঞ্জন শোনা যায় না। তবে গত এক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের দাম্পত্য জীবন নিয়ে নানা আলোচনা চলছে। ইন্ডাস্ট্রিতে কানাঘুষা— এই দম্পতির সম্পর্কে নাকি ফাটল ধরেছে, এমনকি কেউ কেউ বলছেন, তারা বিচ্ছেদের পথে হাঁটছেন। এবার সেই গুঞ্জনের জবাব দিলেন পূর্ণিমা নিজেই। শনিবার সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে বিচ্ছেদের খবরের ব্যাখ্যা ও নিজের আগের স্ট্যাটাসের প্রসঙ্গ তুলেছেন তিনি। পোস্টটিতে তিনি স্বামী আশফাকুর রহমান রবিনকেও ট্যাগ করেছেন। পূর্ণিমা লিখেছেন,“সুদিনে মানুষের বন্ধুর অভাব হয় না। এদের অধিকাংশই সুযোগসন্ধানী কৃত্রিম বন্ধু। এরা সব সময়ই নিজের স্বার্থ উদ্ধারে ব্যস্ত থাকে। দুর্দিনে এদের খুঁজে পাওয়া ভার! আমার দেওয়া স্ট্যাটাসটি থেকে এমনটাই বোঝানো হয়েছিল।” তিনি আরও বলেন,“প্রতিটি মানুষের চারপাশে যা কিছু ঘটে, এসবকেই কেন্দ্র করে সেই লেখাটি লেখা হয়েছিল। দিনশেষে আমিও একজন মানুষ। সবার মতো আমারও কাছের-দূরের মানুষ আছে। তাই আমাকেও সুসময়ের বন্ধু আর স্বার্থপরদের মুখোমুখি হতে হয়েছে।” নায়িকা জানান, তার আগের পোস্টটি ভুলভাবে ব্যাখ্যা করেছেন অনেকে।“লেখাটির কিছু অংশ আগে-পিছে না বুঝে অনেকে আমার পারিবারিক জীবনের সঙ্গে মিলিয়ে ফেলেছে! সেখান থেকে কিছু সংবাদমাধ্যম সত্যতা নিশ্চিত না করে চটকদার শিরোনাম দিয়েছে, যা আমাকে বিস্মিত ও মর্মাহত করেছে,” লিখেছেন পূর্ণিমা। তিনি স্পষ্টভাবে বলেন,“আমার দেওয়া স্ট্যাটাসের সঙ্গে পারিবারিক জীবনের কোনো সম্পর্ক নেই। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি।”পোস্টের শেষে কৃতজ্ঞতা জানিয়ে পূর্ণিমা লেখেন,“আমার দীর্ঘ ক্যারিয়ারে শুরু থেকে দেশ-বিদেশের অগণিত মানুষের ভালোবাসার পাশাপাশি সংবাদকর্মীদেরও সাপোর্ট পেয়েছি। আশা রাখি, আগামীতেও আমার প্রতি তাদের ভালোবাসা অব্যাহত থাকবে।”

ভিশন বাংলা ২৪

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বিচ্ছেদের গুঞ্জনে মুখ খুললেন চিত্রনায়িকা পূর্ণিমা

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৫

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত