মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
বগুড়া সান্তাহারে প্রভাবশালীর তাণ্ডব, সরকারি পুকুরে মাটি উত্তোলনে মোটা জরিমানা মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড তেলের পর্যাপ্ত মজুদ আছে, উদ্বিগ্ন হওয়ার কারণ নেই : জ্বালানি বিভাগ সিংড়ায় তেল মজুদ করে বিপাকে ব্যবসায়ী, ইউএনও’র জরিমানা ১ লাখ টাকা নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হলেন মহসীন হোসাইন বিদ্যুৎ মনোহরদীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গাঁজাসহ ধরা পড়ল মাদক ব্যবসায়ী “তদন্তে এসে ভোজ, অভিযোগে কোটি টাকার লুট: পিআইওদের দুর্নীতির চিত্রে নতুন প্রশ্ন” প্রয়াত অভিনেতা শামস সুমনের মৃত্যুদাবি পরিশোধ করলো সন্ধানী লাইফ ‘স্বপ্ন’ সুপারশপের ডেটা হ্যাক, ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের বগুড়া আদমদীঘিতে বিভিন্ন দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক
ইট সরবরাহের নামে ১০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ-নরসিংদী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা

ইট সরবরাহের নামে ১০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ-নরসিংদী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা

নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা কাজৈর এলাকার মেসার্স রমিজ উদ্দিন ট্রেডার্সের মালিক, মৃত রমিজ উদ্দিনের পুত্র মোঃ আব্দুল গাফফারের বিরুদ্ধে ইট সরবরাহের নামে ১০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে নরসিংদী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী ঢাকার আশুলিয়া এলাকার বাসিন্দা মোসা: বেগম ১৩ ডিসেম্বর গনমাধ্যম কর্মীদের জানাতে গিয়ে কান্নায় ভেঙ্গে পরেন তিনি।

মামলার বিবরণে জানা যায়, অভিযুক্ত আব্দুল গাফফার তার নিজস্ব ইটভাটা থেকে ১ লক্ষ ইট সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে ১০০ টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করেন। গত ২৩ জুন ২০২৩ ইং তারিখে সাক্ষীদের উপস্থিতিতে তিনি মোসা: বেগমের নিকট থেকে নগদ ১০ লক্ষ টাকা গ্রহণ করেন।অভিযোগে বলা হয়, দীর্ঘ সময় পার হলেও অভিযুক্ত ব্যক্তি প্রতিশ্রুতি মর্মে ইট সরবরাহ করেননি এবং নেওয়া অর্থও ফেরত দেননি।

এ বিষয়ে একাধিকবার দেনদরবার করা হলেও কোনো সমাধান না হওয়ায় ভুক্তভোগী মোসা: বেগম বাধ্য হয়ে নরসিংদী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সিআর মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। নরসিংদী ডিবির এসআই সালাম মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনা করছেন।

এ বিষয়ে অভিযুক্তের ইটভাটায় গিয়ে তাকে না পেয়ে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তদন্তকারী কর্মকর্তা ডিবির এসআই সালাম জানান, অভিযুক্ত আব্দুল গাফফার ইট সরবরাহের কথা বলে মোসা: বেগমের নিকট থেকে ১০ লক্ষ টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তবে তিনি দাবি করেন, স্ট্যাম্পে স্বাক্ষরকারী একজন সাক্ষী মৃত্যুবরণ করেছেন এবং সেই সাক্ষীকে ইট দিয়ে দায় পরিশোধ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

এ ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com