মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
বগুড়া সান্তাহারে প্রভাবশালীর তাণ্ডব, সরকারি পুকুরে মাটি উত্তোলনে মোটা জরিমানা মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড তেলের পর্যাপ্ত মজুদ আছে, উদ্বিগ্ন হওয়ার কারণ নেই : জ্বালানি বিভাগ সিংড়ায় তেল মজুদ করে বিপাকে ব্যবসায়ী, ইউএনও’র জরিমানা ১ লাখ টাকা নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হলেন মহসীন হোসাইন বিদ্যুৎ মনোহরদীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গাঁজাসহ ধরা পড়ল মাদক ব্যবসায়ী “তদন্তে এসে ভোজ, অভিযোগে কোটি টাকার লুট: পিআইওদের দুর্নীতির চিত্রে নতুন প্রশ্ন” প্রয়াত অভিনেতা শামস সুমনের মৃত্যুদাবি পরিশোধ করলো সন্ধানী লাইফ ‘স্বপ্ন’ সুপারশপের ডেটা হ্যাক, ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের বগুড়া আদমদীঘিতে বিভিন্ন দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক
স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে বাধা

স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে বাধা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারসহ তিন দফা দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। তবে এ কর্মসূচিতে শুরু থেকেই বাধা দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর আনুমানিক দেড়টার দিকে ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে একটি বিশাল মিছিল হাইকোর্ট মোড় সংলগ্ন এলাকায় এসে অবস্থান নেয়। এ সময় পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের সামনে এগোতে বাধা দেওয়া হয়। একাধিক ব্যারিকেড ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে মিছিল ছত্রভঙ্গ করার চেষ্টা চালায় আইনশৃঙ্খলা বাহিনী।

তবে পুলিশের বাধা উপেক্ষা করে একের পর এক প্রতিরোধ অতিক্রম করে ছাত্রজনতা শিক্ষা ভবনের সামনে পৌঁছে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যায়। পুরো এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় বিজিবি ও পুলিশের বিপুলসংখ্যক সদস্যকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com