ঢাকা    সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

গণভোটে ঠিক হবে নতুন বাংলাদেশের চরিত্র: প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে অনুষ্ঠিতব্য গণভোট বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রকাঠামো ও পথরেখা নির্ধারণে ঐতিহাসিক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

তিনি বলেছেন, গণভোটের ফলাফলের ওপরই নির্ভর করবে আমরা কী ধরনের রাষ্ট্র প্রত্যাশা করি। এই ভোটের মাধ্যমেই নির্ধারিত হবে নতুন বাংলাদেশের চরিত্র, কাঠামো ও অগ্রযাত্রার দিকনির্দেশনা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।

ভাষণে মুহাম্মদ ইউনূস বলেন, সরকার একটি উৎসবমুখর, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ এবং সর্বোপরি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে চায়। নির্বাচন ঘিরে নিরাপত্তা, প্রশাসনিক প্রস্তুতি, প্রযুক্তিগত সহায়তা এবং পর্যবেক্ষণের প্রতিটি ধাপকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

দেশবাসীর উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশ গঠনের দায়িত্ব সবার। জনগণের মূল্যবান ভোটই রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণ করবে। ভোটকে শুধু একটি আনুষ্ঠানিকতা হিসেবে না দেখে নতুন রাষ্ট্র বিনির্মাণে সক্রিয় অংশগ্রহণ, গণতান্ত্রিক অধিকার চর্চা এবং দেশকে এগিয়ে নেওয়ার সরাসরি অবদান হিসেবে দেখার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দেশের মালিকানা জনগণের হাতে এবং সেই মালিকানার স্বাক্ষর হলো ভোট।

নির্বাচনের গ্রহণযোগ্যতা ও পবিত্রতা রক্ষায় রাজনৈতিক নেতৃত্বের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করে প্রধান উপদেষ্টা বলেন, দেশের সব রাজনৈতিক দলের নেতাদের প্রতিযোগিতার মনোভাব নিয়ে নির্বাচনে অংশ নিতে হবে। পরস্পরকে শত্রু হিসেবে না দেখে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি, যাতে জনগণের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আস্থা আরও দৃঢ় হয়।

ভোট বাক্স ডাকাতিকে নাগরিকদের স্বাধীনতা হরণ হিসেবে উল্লেখ করে মুহাম্মদ ইউনূস বলেন, যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত তারা জনগণের শত্রু। নাগরিকদের তাদের কাছ থেকে রক্ষা করা সবার দায়িত্ব। ভোট জনগণের ভবিষ্যৎ রচনার মাধ্যম উল্লেখ করে তিনি সবাইকে নিজ নিজ ভোট সযত্নে ভোট বাক্সে দেওয়ার আহ্বান জানান। কোনো বাধা সৃষ্টি হলে তা সুশৃঙ্খলভাবে প্রতিহত করার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়ার অনুরোধও জানান প্রধান উপদেষ্টা।

ভিশন বাংলা ২৪

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

গণভোটে ঠিক হবে নতুন বাংলাদেশের চরিত্র: প্রধান উপদেষ্টা

প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৫

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত