সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

শিরোনাম :
মুক্তি পেলেন বাউল আবুল সরকার হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ নীলফামারী ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের পাল্টাপাল্টি অভিযোগ তথ্যের অবাধ প্রবাহের সঙ্গে অপতথ্য রোধ সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী বৈঠক ব্যর্থ, তিন ইস্যুতে বিরোধ বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরানের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই মারা গেছেন বগুড়ার এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা লাল কার্ডে সর্বনাশ, আতলেতিকোর কাছে হেরে চাপে বার্সা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জেলা প্রশাসনের অভিযান: ৩ লাখ টাকা জরিমানা লিঙ্গ পরিবর্তন করে এসে দেখে অন্য নারীর সাথে প্রেমিক: বরিশালে চাঞ্চল্যকর অভিযোগ
সকলের কাছে আহবান করছি গুজব ছড়াবেন না : ইরফান খানের মুখপাত্র

সকলের কাছে আহবান করছি গুজব ছড়াবেন না : ইরফান খানের মুখপাত্র

ভিশন বাংলা ডেস্কইরফান খানের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। চিকিৎসায় কাজ হচ্ছে না। এমন অনেক ‘গুজব’ বেশ কিছুদিন ধরে সোশাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। আর এবার সেই ঘটনাতেই মুখ খুললেন ইরফান খানের মুখপাত্র। আহবান করলেন, ইরফানের শারীরিক অসুস্থতা নিয়ে যেন গুজব না ছড়ানো হয়। পাশাপাশি অভিনেতার শারীরিক অবস্থা খারাপের খবরও উড়িয়ে দিয়েছেন মুখপাত্র।

প্রায় একমাস হতে চলল, নিজের শারীরিক অসুস্থতার কথা জানিয়ে শেষ টুইট করেছিলেন অভিনেতা ইরফান খান। জানিয়েছিলেন, তিনি বিরল রোগ নিউরো এন্ডোক্রাইন সিনড্রমে আক্রান্ত। এরপরই লন্ডনে চিকিৎসার জন্য চলে যান। এরপর থেকেই ইরফান খানকে নিয়ে জল্পনা বাড়তে থাকে।

ইরফান খানের মুখপাত্র বলেন, ইরফানের অসুস্থতা সংক্রান্তে যেসব খবর সোশাল মিডিয়ায় ছড়াচ্ছে, সেগুলো সবই মিথ্যে। আমরা, উনার পরিবার ও বন্ধুরা সবাই আপনাদের কাছে আহবান করছি এমন গুজব রটাবেন না। ইরফানের হয়ে শুধু প্রার্থনা করুন। পাশাপাশি গুজব ছড়ানোও একেবারে ঠিক নয়।

এর আগে নিজের অসুস্থতার কথা জানিয়ে ইরফান লিখেছিলেন, অপ্রত্যাশিত কিছু আমাদের বেড়ে উঠতে সাহায্য করে। বিগত কয়েকদিনে সেটাই হচ্ছে। নিউরো এন্ডোক্রাইন টিউমারের চিকিৎসা চলছে, যেটা খুবই কঠিন। কিন্তু, আমার চারপাশে যে ভালোবাসা ও শক্তিরা আছে, তা থেকে আমি আশা দেখছি। এই সফরে আমাকে দেশের বাইরে যেতে হবে। প্রত্যেকের কাছে আমার আহবান সবাই আমার জন্য প্রার্থনা করুন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com