ঢাকা    সোমবার, ০৪ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

ওসমান হাদির কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির প্রতি শ্রদ্ধা জানাতে তার কবরস্থানে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল পৌনে ১১টার দিকে তিনি গুলশানের বাসভবন থেকে রওনা দেন এবং সকাল ১১টা ১৫ মিনিটে কবরস্থানে পৌঁছান। সেখানে তিনি শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলের কেন্দ্রীয় পর্যায়ের একাধিক নেতা। কবর জিয়ারত শেষে তারেক রহমানের নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন সম্পন্ন করার কথা ছিল। পরে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের খোঁজখবর নিতে রাজধানীর শ্যামলীতে অবস্থিত পঙ্গু হাসপাতালে যাওয়ার কর্মসূচি নির্ধারিত থাকলেও সেখানে ওই আন্দোলনে আহত কেউ না থাকায় সফরটি বাতিল করা হয়।

ভিশন বাংলা ২৪

সোমবার, ০৪ মে ২০২৬

ওসমান হাদির কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫

featured Image
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির প্রতি শ্রদ্ধা জানাতে তার কবরস্থানে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল পৌনে ১১টার দিকে তিনি গুলশানের বাসভবন থেকে রওনা দেন এবং সকাল ১১টা ১৫ মিনিটে কবরস্থানে পৌঁছান। সেখানে তিনি শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলের কেন্দ্রীয় পর্যায়ের একাধিক নেতা। কবর জিয়ারত শেষে তারেক রহমানের নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন সম্পন্ন করার কথা ছিল। পরে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের খোঁজখবর নিতে রাজধানীর শ্যামলীতে অবস্থিত পঙ্গু হাসপাতালে যাওয়ার কর্মসূচি নির্ধারিত থাকলেও সেখানে ওই আন্দোলনে আহত কেউ না থাকায় সফরটি বাতিল করা হয়।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত