ঢাকা    মঙ্গলবার, ০৫ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

ওসমান হাদির প্রধান আসামি দেশ ছেড়ে পালিয়েছে : ডিএমপি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মামলার প্রধান আসামি ফয়সাল দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশ বলছে, হত্যাকাণ্ডটি ছিল পূর্বপরিকল্পিত এবং ঘটনার পরপরই ফয়সাল সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান। রোববার (২৮ ডিসেম্বর) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মামলার তদন্ত অগ্রগতির বিষয়ে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এসএন মো. নজরুল ইসলাম। তিনি বলেন, ফয়সালসহ আরও একজন সহযোগী ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে বলে পুলিশের কাছে নিশ্চিত তথ্য রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ছয়জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং আগামী ৭-৮ দিনের মধ্যেই মামলার অভিযোগপত্র দাখিল করা হবে। এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) রাতে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড একটি রহস্যজনক ঘটনা এবং এতে একাধিক ব্যক্তির সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তিনি জানান, আগামী ৭ জানুয়ারির মধ্যে মামলার চার্জশিট দেওয়া হবে। ডিএমপি কমিশনার আরও বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা শনাক্ত করতে পুলিশ, গোয়েন্দা বিভাগ (ডিবি), র‌্যাবসহ সব গোয়েন্দা সংস্থা একযোগে কাজ করছে। তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও তদন্তের স্বার্থে সব তথ্য এখনই প্রকাশ করা সম্ভব নয়। এতে অভিযুক্তরা সতর্ক হয়ে যেতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

ভিশন বাংলা ২৪

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

ওসমান হাদির প্রধান আসামি দেশ ছেড়ে পালিয়েছে : ডিএমপি

প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত