শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
মাধবপুরে পৃথক অভিযানে ইয়াবা সহ ২ জন গ্রেফতার

মাধবপুরে পৃথক অভিযানে ইয়াবা সহ ২ জন গ্রেফতার

হবিগঞ্জের মাধবপুরে পুলিশ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পৃথক অভিযান চালিয়ে ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সোমবার দুপুরে হবিগঞ্জ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খায়রুল আলমের নেতৃত্বে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের ভান্ডারুয়া গ্রাম থেকে ৪৫ পিছ ইয়াবা সহ আক্তার হোসেন (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সে ওই গ্রামের ইয়াকুব মিয়ার ছেলে।

এদিকে রোববার রাতে ছাতিয়াইন তদন্ত কেন্দ্রের এএসআই ইব্রাহীম রতনপুর-ছাতিয়াইন সড়ক থেকে ৮০ পিছ ইয়াবা সহ আব্দুল কাদির (২২) নামে এক যুবককে গ্রেফতার করে। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার তারাউল্লা গ্রামের আব্দুল সাত্তারের ছেলে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাধবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করেছেন।

মাধবপুর (হবিগঞ্জ) থেকে নজরুল ইসলাম খান

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com