ঢাকা    বুধবার, ২৭ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

বৈঠক ব্যর্থ, তিন ইস্যুতে বিরোধ বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরানের

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ–এ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের গুরুত্বপূর্ণ বৈঠক কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। দীর্ঘ আলোচনার পরও কয়েকটি মূল বিষয়ে মতপার্থক্য থাকায় দুই পক্ষ চুক্তিতে পৌঁছাতে পারেনি। রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে তেহরানের পক্ষ থেকে ১০টি প্রস্তাব উপস্থাপন করা হয়। পাশাপাশি যুক্তরাষ্ট্রও তাদের নিজস্ব প্রস্তাব দেয়। কিছু ক্ষেত্রে অগ্রগতি হলেও তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিরোধ রয়ে যায়, যার কারণে চূড়ান্ত সমঝোতা সম্ভব হয়নি। তবে ওই বিষয়গুলো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, অন্যতম বড় মতবিরোধের বিষয় ছিল হরমুজ প্রণালি। ইরান জানিয়েছে, তাদের শর্ত মানা না হলে এই কৌশলগত জলপথের পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসবে না। আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু ছিল ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত। যুক্তরাষ্ট্র চায় ইরান এই মজুত পরিত্যাগ করুক, তবে তেহরান এতে রাজি নয়। ফলে এই বিষয়টিও আলোচনায় বড় বাধা হয়ে দাঁড়ায়। এছাড়া পারমাণবিক অস্ত্র ইস্যুতেও দুই দেশের মধ্যে মতপার্থক্য রয়ে গেছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ইরান পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্যাগের প্রতিশ্রুতি দিতে রাজি না হওয়ায় আলোচনা ব্যর্থ হয়েছে। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালি, ইউরেনিয়াম মজুত ও পারমাণবিক কর্মসূচি এই তিনটি ইস্যু দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিরোধের কেন্দ্রবিন্দু। তাই এসব বিষয়ে সমঝোতা না হলে ভবিষ্যতেও আলোচনায় অগ্রগতি কঠিন হবে।

ভিশন বাংলা ২৪

বুধবার, ২৭ মে ২০২৬

বৈঠক ব্যর্থ, তিন ইস্যুতে বিরোধ বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরানের

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত