শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

রাতে রাজস্থানের বিপক্ষে মাঠে নামছে ধোনির চেন্নাই

রাতে রাজস্থানের বিপক্ষে মাঠে নামছে ধোনির চেন্নাই

ভিশন বাংলা ডেস্কইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শুক্রবারের খেলায় চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামছে রাজস্থান রয়্যালস। বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে খেলা শুরু হবে। ৩ ম্যাচে ২ জয় ও ১ হার নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে চেন্নাই। আর চার ম্যাচে ২ জয় ও ২ হার নিয়ে তার পরেই আছে রাজস্থান।

সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে হার দিয়ে এবারকার আসর শুরু করেছে আইপিএল-এর প্রথম আসরের চ্যাম্পিয়ন রাজস্থান। অবশ্য দ্বিতীয় ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসকে হারানোর পর পরবর্তী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙালুরুকেও হারায় তারা। তবে সর্বশেষ ম্যাচে কেকেআর-এর কাছে হেরে যায় তারা।

অন্যদিকে টুর্নামেন্টের দুইবারের চ্যাম্পিয়ন চেন্নাই তাদের এবারকার মিশন শুরু করেছেন বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে। দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারায় তারা। তবে তৃতীয় ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে হেরে বসে মহেন্দ্র সিং ধোনির দল।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com