ঢাকা    শুক্রবার, ০৮ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

ছাত্রলীগকে নতুন করে সাজানো হবে: সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাসীন আওয়ামী লীগ তার সহযোগী সংগঠন ছাত্রলীগকে ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবাররাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটি আয়োজিত এক সেমিনারে কাদের বক্তৃতা করছিলেন। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা পরিষদ এ আলোচনাসভার আয়োজন করে। তিনি বলেন, ছাত্রলীগকে নিয়ে নতুন করে ভাবা হচ্ছে। সামনে ছাত্রলীগের সম্মেলন রয়েছে। সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন মডেলে ছাত্রলীগকে বিকশিত করার নির্দেশ দিয়েছেন। এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ছাত্রলীগ বলেন আর আওয়ামী লীগ বলেন, কেউ পার পাচ্ছে না। এ বিষয়ে শেখ হাসিনার জিরো টলারেন্স। অপকর্ম করলে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না, হবে না। ছাত্রলীগের সাবেক সভাপতি ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগ নিয়ে আমরা নতুন করে ভাবছি। সংগঠনটির সম্মেলন আছে সামনে। এই সম্মেলনে ছাত্রলীগকে নতুন মডেলে বিকশিত করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আর মাত্র ৫-৬ মাস বাকি। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। আমি পরিষ্কার বলে দিতে চাই, সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এক বক্তব্যের জবাবে সেতুমন্ত্রী বলেন, ফখরুল সাহেবরা যে গণঅভ্যুত্থানের কথা বলছেন সে পরিস্থিতি এখন দেশে নেই, সেটা তারা করতে পারবেনও না। গত নয় বছরেও তারা অনেক হুমকি দিয়েছেন, পারেননি। সেমিনারে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির নেতারা উপস্থিত ছিলেন।

ভিশন বাংলা ২৪

শুক্রবার, ০৮ মে ২০২৬

ছাত্রলীগকে নতুন করে সাজানো হবে: সেতুমন্ত্রী

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০১৮

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত