ঢাকা    মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

কলকাতায় মুক্তি পেল শাকিবের ‘চালবাজ’

কলকাতায় মুক্তি পেল শাকিবের ‘চালবাজ’
নিজস্ব প্রতিবেদক: কলকাতায় মুক্তি পেয়েছে শাকিব খান ও শুভশ্রী অভিনীত চলচ্চিত্র ‘চালবাজ’। ছবিটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি। ছবি নিয়ে শাকিব খান বলেন, “এত দিন আমাদের দেশেই শুধু কলকাতার শিল্পীদের ছবি আমাদের সিনেমা হলে মুক্তি পেত। আজ কলকাতার সিনেমা হলে আমার অভিনীত সিনেমা ‘চালবাজ’ মুক্তি পেয়েছে। বিষয়টি আমার জন্য অনেক সম্মানজনক, কারণ আমি দেশের প্রতিনিধিত্ব করতে পারছি। ছবির টাইটেলে যখন আমার নাম যাচ্ছে শাকিব খান, তখন সঙ্গে লেখা আছে বাংলাদেশ। এর আগে কলকাতার দর্শক আমার ছবি দেখেছেন, কিন্তু সেগুলো ছিল যৌথ প্রযোজনার ছবি, কিন্তু এবার শুধু কলকাতার ছবির নায়ক হয়েই আমি ‘চালবাজ’ ছবিতে কাজ করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি দেশের সম্মান বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারি।”
 জয়দীপ মুখার্জি পরিচালিত এই ছবিতে শাকিব ও শুভশ্রী ছাড়াও অভিনয় করেছেন রজতভ দত্ত, সুপ্রিয় দত্ত, সৈয়দ হাসান ইমাম, আশীষ বিদ্যার্থী প্রমুখ।

ভিশন বাংলা ২৪

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

কলকাতায় মুক্তি পেল শাকিবের ‘চালবাজ’

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০১৮

featured Image
নিজস্ব প্রতিবেদক: কলকাতায় মুক্তি পেয়েছে শাকিব খান ও শুভশ্রী অভিনীত চলচ্চিত্র ‘চালবাজ’। ছবিটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি। ছবি নিয়ে শাকিব খান বলেন, “এত দিন আমাদের দেশেই শুধু কলকাতার শিল্পীদের ছবি আমাদের সিনেমা হলে মুক্তি পেত। আজ কলকাতার সিনেমা হলে আমার অভিনীত সিনেমা ‘চালবাজ’ মুক্তি পেয়েছে। বিষয়টি আমার জন্য অনেক সম্মানজনক, কারণ আমি দেশের প্রতিনিধিত্ব করতে পারছি। ছবির টাইটেলে যখন আমার নাম যাচ্ছে শাকিব খান, তখন সঙ্গে লেখা আছে বাংলাদেশ। এর আগে কলকাতার দর্শক আমার ছবি দেখেছেন, কিন্তু সেগুলো ছিল যৌথ প্রযোজনার ছবি, কিন্তু এবার শুধু কলকাতার ছবির নায়ক হয়েই আমি ‘চালবাজ’ ছবিতে কাজ করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি দেশের সম্মান বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারি।”
 জয়দীপ মুখার্জি পরিচালিত এই ছবিতে শাকিব ও শুভশ্রী ছাড়াও অভিনয় করেছেন রজতভ দত্ত, সুপ্রিয় দত্ত, সৈয়দ হাসান ইমাম, আশীষ বিদ্যার্থী প্রমুখ।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত