ঢাকা    বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

সাতক্ষীরায় শিশু ধর্ষণ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

নিজস্ব প্রতিবেদকসাতক্ষীরার কলারোয়া উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ শিশু ধর্ষণ মামলার আসামি সোহাগ সরদার (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।
 শনিবার দিনগত রাত ২টার দিকে উপজেলার হিজলদি গ্রামে এ ঘটনা ঘটে।
সোহাগ উপজেলার কেড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের সামছুর সরদারের ছেলে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, গতকাল শনিবার বিকালে তৃতীয় শ্রেণির এক ছাত্রী (৯) ধর্ষণের শিকার হয়। সন্ধ্যায় ওই ঘটনায় সোহাগকে আসামি করেন শিশুটির নানি। রাতে আসামি সোহাগকে ধরতে পুলিশ অভিযানে নামে। রাত ২টার দিকে পুলিশ সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়নের হিজলদি গ্রামে এক যুবককে চ্যালেঞ্জ করলে তিনি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। তখন পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। দুই পক্ষের গোলাগুলির পর হিজলদির ওই মাঠে যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পুলিশ তাকে দ্রুত কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানেই চিকিৎসক শফিকুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। গোলাগুলিতে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আহসান ও এএসআই সাগর আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান ও একটি গুলি জব্দ করা হয়েছে বলেও জানান ওসি।

ভিশন বাংলা ২৪

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সাতক্ষীরায় শিশু ধর্ষণ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০১৮

featured Image
নিজস্ব প্রতিবেদকসাতক্ষীরার কলারোয়া উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ শিশু ধর্ষণ মামলার আসামি সোহাগ সরদার (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।
 শনিবার দিনগত রাত ২টার দিকে উপজেলার হিজলদি গ্রামে এ ঘটনা ঘটে।
সোহাগ উপজেলার কেড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের সামছুর সরদারের ছেলে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, গতকাল শনিবার বিকালে তৃতীয় শ্রেণির এক ছাত্রী (৯) ধর্ষণের শিকার হয়। সন্ধ্যায় ওই ঘটনায় সোহাগকে আসামি করেন শিশুটির নানি। রাতে আসামি সোহাগকে ধরতে পুলিশ অভিযানে নামে। রাত ২টার দিকে পুলিশ সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়নের হিজলদি গ্রামে এক যুবককে চ্যালেঞ্জ করলে তিনি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। তখন পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। দুই পক্ষের গোলাগুলির পর হিজলদির ওই মাঠে যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পুলিশ তাকে দ্রুত কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানেই চিকিৎসক শফিকুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। গোলাগুলিতে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আহসান ও এএসআই সাগর আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান ও একটি গুলি জব্দ করা হয়েছে বলেও জানান ওসি।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত