রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

শিরোনাম :
খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’
যেভাবে রাগ নিয়ন্ত্রণ করবেন

যেভাবে রাগ নিয়ন্ত্রণ করবেন

ভিশন বাংলা ডেস্ক‘রেগে গেলেন তো হেরে গেলেন’- প্রবাদ জানা সত্ত্বেও কখনো কখনো রাগ নিয়ন্ত্রণ করা বেশ কঠিন। অনেকের আবার হঠাৎ রেগে যাওয়ার স্বভাব থাকে। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে নানা অনাকাক্সিক্ষত ঘটনা ঘটিয়ে ফেলেন তারা না বুঝেই। আসলে রাগের কারণে সবচেয়ে বড় ক্ষতিটা হয় নিজেরই। জেনে নিন রাগ নিয়ন্ত্রণের কিছু টিপস-

 * হঠাৎ করেই যদি মনে করেন রাগের কারণে পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তবে একটু সময় নিন। জোরে জোরে তিনবার শ্বাস টানুন। রেগে গেলে মানুষের মস্তিষ্ক উত্তেজিত হয়ে পড়ে। এ সময় কয়েকবার শ্বাস টেনে নিলে মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বাড়ে। এতে রাগ না কমলেও রাগ নিয়ন্ত্রণের উপায় মস্তিষ্ক নিজ থেকেই বের করে নেওয়ার সুযোগ পায়।

* কোন পরিস্থিতিতে রাগ বেড়ে যাচ্ছে সেটা নির্ণয় করে ওই ধরনের পরিস্থিতির এড়িয়ে চলার সুযোগ থাকে।

* কোনোভাবেই রেগে যাওয়া চলবে না নিজেকে এটা বারবার বোঝান। রাগ মোকাবিলার জন্য নিজের ইচ্ছাশক্তির ওপরে কিছু নেই।

* কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন। পরিস্থিতি থেকে সরে এসে নিজেকে খানিকটা সময় দিন।

* রেগে যাচ্ছেন এমন মনে হলে কৌতুক করে হালকা করে ফেলতে পারেন পরিবেশ।

* ক্ষোভে ফেটে পড়ার আগে একটা কাজ করুন। মোবাইলে টাইমার সেট করে দিন ২ মিনিট। এই ২ মিনিট চুপচাপ থাকুন। এ সময়ের মধ্যেই কমে যাবে রাগ।

* যার উপর রাগ হয়েছে তার সাথে সঙ্গে সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন না।

* রাগ মনে রেখে দেবেন না। কাছের বন্ধু বা জানানো যায় এমন কাউকে জানান আপনার রাগের ব্যাপারে। আলোচনা করুন খোলামেলা।

* রাগতে শুরু করলে সেটার প্রকাশ ঘটার আগেই অন্যদিকে মনোযোগ নিয়ে যান। পছন্দের কোনো কাজ করতে পারেন অথবা খাবার খেতে পারেন। এটি শান্ত করবে মন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com