ঢাকা    বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

কোটা সংস্কার নিয়ে তিন দিনের মধ্যে কমিটি গঠন

স্টাফ রিপোর্টার: সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে আগামী দুই-তিন দিনের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের নেতৃত্বে একটি কমিটি গঠন করবে সরকার। কমিটিতে জনপ্রশাসন সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব, শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা থাকবেন। কমিটির সুপারিশের পর প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান এর সত্যতা স্বীকার করে বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী কোটা নিয়ে যে কমিটি গঠনের কথা বলেছিলেন, আগামী দু-তিন দিনের মধ্যে সেই কমিটি করা হবে। কমিটির চূড়ান্ত সুপারিশের পর প্রজ্ঞাপন জারি করা হবে। সম্প্রতি সরকারি নিয়োগে কোটা পদ্ধতি নিয়ে দেশব্যাপী ছাত্র আন্দোলনের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা বাতিলের ঘোষণা দেন। এই ঘোষণার পর আন্দোলন স্থগিত হয়; কিন্তু প্রজ্ঞাপন জারি না হওয়ায় ছাত্ররা আবার আন্দোলনের হুমকি দিয়েছে। বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি না হলে রোববার থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। বুধবার মানববন্ধন শেষে এ ঘোষণা দেন তারা।

ভিশন বাংলা ২৪

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

কোটা সংস্কার নিয়ে তিন দিনের মধ্যে কমিটি গঠন

প্রকাশের তারিখ : ১০ মে ২০১৮

featured Image
স্টাফ রিপোর্টার: সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে আগামী দুই-তিন দিনের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের নেতৃত্বে একটি কমিটি গঠন করবে সরকার। কমিটিতে জনপ্রশাসন সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব, শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা থাকবেন। কমিটির সুপারিশের পর প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান এর সত্যতা স্বীকার করে বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী কোটা নিয়ে যে কমিটি গঠনের কথা বলেছিলেন, আগামী দু-তিন দিনের মধ্যে সেই কমিটি করা হবে। কমিটির চূড়ান্ত সুপারিশের পর প্রজ্ঞাপন জারি করা হবে। সম্প্রতি সরকারি নিয়োগে কোটা পদ্ধতি নিয়ে দেশব্যাপী ছাত্র আন্দোলনের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা বাতিলের ঘোষণা দেন। এই ঘোষণার পর আন্দোলন স্থগিত হয়; কিন্তু প্রজ্ঞাপন জারি না হওয়ায় ছাত্ররা আবার আন্দোলনের হুমকি দিয়েছে। বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি না হলে রোববার থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। বুধবার মানববন্ধন শেষে এ ঘোষণা দেন তারা।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত