শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
নামের বিড়ম্বনায় বাংলাদেশির মরদেহ পাকিস্তানে

নামের বিড়ম্বনায় বাংলাদেশির মরদেহ পাকিস্তানে

ফাইল ছবি

সৌদিতে নিহত এক বাংলাদেশির মরদেহ পাকিস্তানে পাঠিয়ে দেয়ার পর ভুল ধরা পড়ায় ফেরত আনা হয়েছে। নামের মিলের কারণে কর্তৃপক্ষের এই ভুলের খবর এসেছে সৌদি গেজেটে।

নিহত ওই ব্যক্তি বাংলাদেশের কুমিল্লার বরুড়ার বাসিন্দা নিজামুল্লাহ বলে জানালেও তার বিস্তারিত পরিচয় জানাতে পারেননি দাম্মামে বাংলাদেশ কনস্যুলেটের কাউন্সেলর ফয়সল আহমেদ। সৌদি গেজেট জানায়, গত সপ্তাহে দাম্মামে সড়ক দুর্ঘটনায় নিহত হন ওই ব্যক্তি। তখন হাসপাতাল মর্গে তাকে পাকিস্তানি নিজামুল্লাহ বলে শনাক্ত করা হয়।

পাকিস্তানের পেশওয়ারের নিজামুল্লাহ সৌদি আরবের দাম্মামে গাড়িচালকের কাজ করতেন। শনাক্তের পর পাকিস্তানে পাঠানো হয় নিজামুল্লাহর মরদেহটি। পেশওয়ারের বাছা খান আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণ করতে উপস্থিত ছিলেন নিজামুল্লাহর স্বজনরা।

সৌদি গেজেট জানায়, কফিন খোলার পর স্বজনরা দেখে বলেন, এই মরদেহ তাদের নিজামুল্লাহর নয়। পাকিস্তানি নিজামুল্লাহর পরিবার ওই মরদেহ নিতে অস্বীকৃতি জানালে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তা ফেরত পাঠানো হয় সৌদি আরবে।

এরপর মরদেহটি বাংলাদেশের নিজামুল্লার বলে নিশ্চিত হওয়া যায় বলে সৌদি সংবাদপত্রটি জানায়। খবরটি দেখে দাম্মামে বাংলাদেশ কনস্যুলেটের কাউন্সেলর ফয়সল আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, নিজামুল্লাহর বাংলাদেশি এবং তার বাড়ি কুমিল্লার বরুড়ায়।

এদিকে পাকিস্তান দূতাবাসও তাদের আসল নিজামুল্লাহর মরদেহ শনাক্ত করে দেশে পাঠানোর কাজ করছে বলে দেশটির দূতাবাসের একজন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে সৌদি গেজেট।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com