শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা

ভিশন বাংলা নিউজবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি টুর্নামেন্টকে সামনে রেখে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে।  আজ রবিবার এ দল ঘোষণা করে বিসিবি।

স্কোয়াড থেকে বাদ পড়েছেন তাসকিন আহমেদ ও ইমরুল কায়েস।  অন্যদিকে দলে ডাক পেয়েছেন দীর্ঘদিন দূরে থাকা মোসাদ্দেক হোসেন সৈকত ও আবু হায়দার রনি।

বাংলাদেশ স্কোয়াডের ১৫ সদস্য হলেন সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, লিটন দাশ, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি, আবু যায়েদ রাহি ও আরিফুল হক।

আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি খেলতে ২৯ মে ভারতের উদ্দেশে দেশ ছাড়বে টাইগাররা।  সিরিজের সূচি অনুযায়ী ৩, ৫ ও ৭  জুন ভারতের দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ ৩টিতে আফগানদের মোকাবিলা করবে টাইগাররা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com