বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
দেশের রাজনীতিতে বিএনপি দুষ্টগ্রহ: খাদ্যমন্ত্রী

দেশের রাজনীতিতে বিএনপি দুষ্টগ্রহ: খাদ্যমন্ত্রী

ভিশন বাংলা নিউজবাংলাদেশের রাজনীতিতে বিএনপি দুষ্টগ্রহ বলে মন্তব্য করে খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বিএনপিকে বাংলাদেশের মাটি থেকে বিতারিত করতে হবে। তারা ক্ষমতায় থাকতে দেশে সন্ত্রাস সৃষ্টি করেছিল। তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলা ভাই, জঙ্গি সৃষ্টি করেছে। দেশকে পরিণত করেছিল মাদকের অভয়ারণ্যে। শুক্রবার (২৫ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় হলরুমে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে জাতীয় কবি নজরুল ইসলামের ১১৯তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন।

বিএনপি মাদক সন্ত্রাসের পক্ষে অবস্থান নিচ্ছে বলে অভিযোগ করে খাদ্যমন্ত্রী বলেন, বিএনপি এখন বিরোধী দলে থাকতেও মাদকসেবীদের পাশে দাঁড়ায়। তারা মাদকের বিরুদ্ধে চলমান সাঁড়াশি অভিযান নিয়ে প্রশ্ন তোলে-বিতর্কিত করার চেষ্টা করে। এনকাউন্টারের সমালোচনা করে তারা মাদক সন্ত্রাসের পক্ষে অবস্থান নিচ্ছে। তাদের রাজনীতি থেকে বিতারিত করতে না পারলে রাজনীতি আরও কলুষিত হবে।

নির্বাচন কমিশনের বিধি সংস্কার প্রসঙ্গে কমিশনকে ধন্যবাদ জানিয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, নির্বাচন কমিশনকে ধন্যবাদ। কারণ তারা একটি যুগোপযোগী একটা আইনের খসড়া অনুমোদন দিয়েছেন। এতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে। বিএনপির হেভিওয়েট নেতারা প্রচারণায় অংশগ্রহণ করতে পারলেও আমাদের দলের (আওয়ামী লীগ) এমপিরা নির্বাচনি প্রচারণায় অংশ নিতে পারতেন না। এতে লেভেল প্লেয়িং ফিল্ড বলতে কিছু থাকতো না। কিন্তু এখন বিধিটির খসড়া অনুমোদন হওয়ার পর এমপিরা প্রচারণায় অংশ নিতে পারবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com