শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
চাঁদপুরে নিখোঁজ ৪ শিশুর মরদেহ মিললো পুকুরে

চাঁদপুরে নিখোঁজ ৪ শিশুর মরদেহ মিললো পুকুরে

চাঁদপুর  প্রতিনিধি: চাঁদপুরের হাজীগঞ্জে রাতে নিখোঁজ হওয়া চার শিশুর মরদেহ ভোরে একটি পুকুরে ভেসে উঠেছে। মঙ্গলবার সকালে উপজেলার পৌর এলাকার রান্ধনীমুড়া গ্রামের ওই পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত শিশুরা হচ্ছে- রান্ধুনীমুড়া শৃকু কমিশনারের বাড়ির রাহুল (১২), রায়হান (১৩), শামীম (১২) ও লিয়ন (১২)। তবে কী কারণে তাদের মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি।
স্থানীয়রা জানান, ভোরে ওই পুকুরে এলাকার কয়েকজন নামাজের জন্য অজু করতে গিয়ে মরদেহগুলো ভাসতে দেখেন। এরপরই মরদেহগুলো উদ্ধার করা হয়।
হাজীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম বলেন, সোমবার রাতে তাদের খোঁজ না পেয়ে পরিবারের পক্ষ থেকে মাইকিং করা হয়। ভোরে তাদের মরদেহ পুকুরে ভেসে ওঠার খবর পাই।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com