বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
রংপুর ও ঠাকুরগাঁওয়ে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

রংপুর ও ঠাকুরগাঁওয়ে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

ভিশন বাংলা নিউজগতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে রংপুর ও ঠাকুরগাঁওয়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে রংপুর শহরের কুকরুল ফুল আমেরতল তিন রাস্তার মোড়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবু মুসা ওরফে বিষকালাই (২৬) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।

নিহত আবু মুসা নগরীর হনুমানতলা বস্তি এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় ১২টি মাদকের মামলা রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশি পিস্তল, ১৭৭ পিস ইয়াবা ও ৫২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শামীম হোসেন (৪২) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত শামীম হোসেন নেকমরদ এলাকার মৃত আব্দুল সাত্তারের ছেলে। শামীমের বিরুদ্ধে রাণীশংকৈল থানায় মাদকের একাধিক মামলা রয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com